চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেমরার দুই শিশু হত্যার তদন্তে মানবাধিকার কমিশন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৫ অপরাহ্ণ ০৯, জানুয়ারি ২০১৯
অপরাধ
A A

রাজধানীর ডেমরায় দুই শিশু ফারিয়া আক্তার দোলা (৫) ও নুসরাত জাহানের (৪) হত্যার ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে জাতীয় মানবাধিকার কমিশন।

বুধবার (৯ জানুয়ারি) এই কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনের জনসংযোগ কর্মকর্তা ফারহানা সাঈদ বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন।

তদন্ত কমিটির প্রধান কমিশনের পরিচালক (অভিযোগ ও তদন্ত) আল মাহমুদ সাইদুল কবীর। দুই সদস্য হলেন উপপরিচালক সুস্মিতা পাইক ও উপপরিচালক এম রবিউল ইসলাম।

মানবাধিকার কমিশনের জনসংযোগ কর্মকর্তা জানান, কমিটির সদস্যরা তথ্য উপাত্ত সংগ্রহের জন্য বর্তমানে ঘটনাস্থলে আছে।

এর আগে মঙ্গলবার (৮ জানুয়ারি) রাতে রাজধানীর ডেমরা ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্তসহ দুইজনকে গ্রেফতার করে ডেমরা থানা পুলিশ।

গ্রেফতাররা হলেন মূল অভিযুক্ত গোলাম মোস্তফা ও তার ফুফাতো ভাই আজিজুল বাওয়ানী।

Reneta

বুধবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, লিপস্টিক দিয়ে সাজিয়ে দেওয়ার নাম করে শিশু দুটিকে প্রথমে বাসায় ডেকে আনা হয়। বিকৃত মানসিকতার উদ্দেশ্যে ভাই আজিজুল বাওনিয়াকে আগেই বাসায় খবর দিয়ে আনে মোস্তফা।

এরপর আজিজুল ও মোস্তফা ইয়াবা সেবন করে উচ্চশব্দে গান বাজিয়ে দেয়। শিশু দুটিকে ধর্ষণের চেষ্টা করলে তারা চিৎকার করে। চিৎকারের এক পর্যায়ে ফারিয়াকে গলা টিপে হত্যা করে আজিজুল এবং নুশরাতকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে মোস্তফা।

তিনি আরো বলেন: এটি বিকৃত মানসিকতা থেকে হচ্ছে। তাছাড়া মাদকাসক্ত এর বড় কারণ। আর যে সমস্ত জায়গায় এসব ঘটনা ঘটছে সেখানে অভিভাবকরা একটু কম সচেতন।

আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় তথ্য প্রমাণ ও আলামত সরবরাহ করে পুলিশ সহায়তা করবে বলেও জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় মানবাধিকার কমিশনসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

লবন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক

জুলাই ১৬, ২০২৬
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি

জুলাই ১৬, ২০২৬

শুক্রবার যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মাস্তুল’

জুলাই ১৬, ২০২৬

এবার ঘরে বসে দেখা যাবে শাকিবের ‘রকস্টার’!

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT