তথ্যপ্রযুক্তি

ডেভেলপারদের সাথে অ্যাপলের সমঝোতা

অ্যাপলের অফিস ভবনের সামনে গ্লাসের দেয়ালে বড় অ্যাপল লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাপলের অফিস ভবনের সামনে গ্লাসের দেয়ালে বড় অ্যাপল লোগো দেখা যাচ্ছে, আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অ্যাপ স্টোরের বাইরে ক্রেতাদের সঙ্গে ডেভেলপাররা কীভাবে যোগাযোগ করবেন, সেই বিষয়ে কড়াকড়ি কমাচ্ছে অ্যাপল। পাশাপাশি ক্ষতিপূরণ হিসেবে ১০ কোটি ডলার দেবে প্রতিষ্ঠানটি।

মার্কিন আদালতে একটি ক্লাস অ্যাকশন মামলায় ডেভেলপারদের সঙ্গে প্রস্তাবিত সমঝোতার অংশ হিসেবে এ সিদ্ধান্ত মেনে নিয়েছে ওই টেক জায়ান্ট।

নতুন সমঝোতার ফলে ইন-অ্যাপ পারচেজ বা অ্যাপের ভেতরের লেনদেনের ক্ষেত্রে অ্যাপলকে কমিশন না দিয়ে ক্রেতাদের কাছ থেকে সরাসরি পাওনা সংগ্রহের সুযোগ পাবেন ডেভেলপাররা।

আইওএস অ্যাপের বাইরে লেনদেন প্রক্রিয়া নিয়ে ডেভেলপাররা ই-মেইলের মতো ভিন্ন যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করতে পারবেন, যতক্ষণ পর্যন্ত ব্যবহারকারীরা ই-মেইল পেতে রাজি আছেন এবং ইচ্ছা হলে ই-মেইল পাওয়া বন্ধ করার স্বাধীনতা থাকবে তাদের।

বিষয়:অ্যাপল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…