চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ডেঞ্জার জোন’-এর শুটিংস্পটে আহত চিত্রনায়ক বাপ্পী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫১ অপরাহ্ণ ২৪, জুলাই ২০১৯
বিনোদন
A A

শুটিং করতে গিয়ে আহত হয়েছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। বুধবার গাজীপুরের ন্যাশনাল পার্কে ‘ডেঞ্জার জোন’ সিনেমার শুটিং করার সময় এই নায়ক তার তলপেটে আঘাত পান বলে চ্যানেল আই অনলাইনকে জানান পরিচালক বেলাল সানি। 

‘ডেঞ্জার জোন’ সিনেমার পরিচালক বেলাল সানি আরও বলেন, দৃশ্যটি ছিল ঝুঁকিপূর্ণ। দুপুর সাড়ে ১২ টার দিকে দুর্ঘটনাটি ঘটে। বাপ্পীর কোমরে বাঁধা ছিল ক্রেনের কালো সুতা। দৃশ্যটি ছিল জাদুর ধাক্কায় উড়ে যাবে। কিন্তু কোমরে বাঁধা সুতোর টানটা এতটাই জোরে হয়েছিল যে ঘাড়টা বাঁকা হয়ে নিচের দিকে চলে যায়। বাপ্পীর তলপেট ও মাংসপেশিতে মারাত্মক টান লেগেছে।

বর্তমানে বাপ্পীকে বিশ্রামে রাখা হয়েছে। তার বাকি অংশের কাজ ডামি দিয়েই সম্পন্ন করা হচ্ছে বলে জানান নির্মাতা।

Banglabid

এদিকে, বাপ্পীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তার সহকারি জানান, অল্পের জন্য অনেক বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বাপ্পী। দুর্ঘটনার পরেই বাপ্পী ক্ষণিকের জন্য অচেতন ছিলেন। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তিনি ট্রমা থেকে বেরিয়ে আসেন।

নির্মাতা সূত্রে জানা যায়, চারদিন ধরে গাজীপুরের ন্যাশনাল পার্কে চলছে ‘ডেঞ্জার জোন’ সিনেমার শেষদিকের শুটিং। আরও একদিনের শুটিং ও দুটি গানের কাজ হলে শেষ হবে পুরো সিনেমার কাজ।

সাইন্স ফিকশন ছবি ‘ডেঞ্জার জোন’-এর কাজ শুরু হয়েছিল বছর দুয়েক আগে। নানা কারণে এতদিন থেকে এর কাজ। ছবিতে ব্যবহার করা হচ্ছে ভিএফএক্স। চলতি বছরেই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার কথা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিত্রনায়কবাপ্পীলিড বিনোদনশুটিং
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মার্কিন বিক্রেতারাও এবার জায়গা পাচ্ছেন চীনের আলীবাবায়

পরবর্তী

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে হচ্ছে আন্তর্জাতিক টি-টুয়েন্টি

পরবর্তী

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে হচ্ছে আন্তর্জাতিক টি-টুয়েন্টি

নয় মাস মাঠের বাইরে অ্যাসেনসিও

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT