ডেঙ্গু রোধে বনানী বিদ্যানিকেতনের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সমাজের বিত্তবানদের ডেঙ্গু আক্রান্ত রোগীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বাংলাদেশ দলের বিশ্বসেরা অলরাউন্ডার। তিনি বলেন: নিজ নিজ অবস্থান থেকে নিজস্ব এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রতি সচেতন হতে হবে। ডেঙ্গু রোগীদের রক্ত দিয়ে সহায়তায় এগিয়ে আসতে হবে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশের পারফরম্যান্স হতাশাজনক বলে জানান সাকিব।






