চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১০ পূর্বাহ্ণ ০৩, আগস্ট ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
ডেঙ্গু রোগী শনাক্ত

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে আরও ১ হাজার ৬৮৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে এবং চিকিৎসাধীন ৬ হাজার ৫৮২ জন বলে জানিয়েছে সরকার।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে ২১ হাজার ২৩৫ জন হয়েছে।

মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়লেও ঢাকার হাসপাতালগুলোতে আগের দিনের চেয়ে কম রোগী ভর্তি হয়েছে।

শুক্রবার পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে রাজধানীতে ৯৯৬ জন। তার আগের চব্বিশ ঘণ্টায় ভর্তি হয়েছে এক হাজার ১৫০ জন। সে হিসাবে ঢাকায় আগের দিনের চেয়ে ডেঙ্গু রোগী কমেছে ১৫৪ জন।

তবে ঢাকার বাইরে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। বৃহস্পতিবার পর্যন্ত চব্বিশ ঘণ্টায় ৫৬২ জন রোগী ভর্তির তথ্য ছিল। শুক্রবার ৬৯১ জনের ভর্তির তথ্য এসেছে। সে হিসেবে ঢাকার বাইরে রোগী বেড়েছে ১২৯ জন।

সকাল হওয়ার সাথে সাথেই হাসপাতালগুলোর প্যাথলজি বিভাগের সামনে পরীক্ষা-নিরীক্ষার জন্য ভিড় করছেন রোগীর স্বজনরা। চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। যারা জ্বর নিয়ে আসছে এবং জ্বর শনাক্ত হচ্ছে তাদের চিকিৎসা দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Reneta

জরুরি ও বর্হিবিভাগে ডেঙ্গু জ্বরের রোগীর ভিড় বাড়ছেই। ডেঙ্গু শনাক্তের পরীক্ষাসহ ব্যবস্থাপত্র দিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে তাদের। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু জ্বরের চিকিৎসার জন্য রোগী আসতে শুরু করে চলতি মাসের শুরু থেকেই।

ঢাকার প্রায় প্রতিটি সরকারি হাসাপাতালের জরুরী ও বহির্বিভাগে প্রতিদিন গড়ে জ্বর নিয়ে অন্তত একশ’ থেকে দেড়শ’ রোগী আসছেন।

শিশু ওয়ার্ডের প্রতিটি বেডে প্রায় ৪ থেকে ৫ জন করে শিশু। বেডে জায়গা না পেয়ে নিচে ও বারান্দায় অবস্থান নিয়েছে অনেকে। চিকিৎসা নিয়ে চলে যাওয়ার পরও হাসপাতালে বেডের অভাব থেকেই যাচ্ছে।

সরকারের হিসাবে, এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৪ জনের মৃত্যুর তথ্য এলেও বেসরকারি হিসেব মতে এ সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ জনে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেঙ্গুমৃত্যু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বার্নসের সেঞ্চুরিতে লিডের পথে ইংল্যান্ড

পরবর্তী

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৪

পরবর্তী

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৪

জাতীয় দলে ৩ মাস নিষিদ্ধ মেসি

সর্বশেষ

স্কালোনিকে এখন সর্বকালের সেরা কোচ বলা যেতে পারে?

জুলাই ১৯, ২০২৬

দিনাজপুরের আনছার আলীর আম এখন বিশ্ববাজারে

জুলাই ১৯, ২০২৬

জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিহত

জুলাই ১৯, ২০২৬

মৃত্যুবার্ষিকীতে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে স্মরণ

জুলাই ১৯, ২০২৬

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা, এক নজরে বিজয়ী যারা

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT