চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্নসের সেঞ্চুরিতে লিডের পথে ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৩ পূর্বাহ্ণ ০৩, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

অ্যাশেজের প্রথমদিন ছিল সাপ-লুডোর খেলার মতো। এ রকম একটি দিনের উত্থান দেখিয়েছিলেন তিনি, যিনি এক বছর আগে তলিয়ে গিয়েছিলেন, তিনি স্টিভেন স্মিথ। ব্যাটসম্যানদের চরম ভরাডুবির মুহূর্তে টেল এন্ডারদের আড়াল করে যে ইনিংস খেলেছেন তা ‘অমর’ তকমা পাওয়া উচিত নিঃসন্দেহে!

ব্রড-ওকসের গোলাগুলির সঙ্গে এজবাস্টনের গ্যালারি থেকে নিরন্তর ব্যঙ্গ-বিদ্রুপ। তার মধ্যেই ব্যর্থ হন ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন বেনক্রফট। সেসময়ই ১৪৪ রানের কাব্যিক ইনিংসটি খেলে কটাক্ষের জবাব দেন স্মিথ।

বার্মিংহামে ম্যাচের দ্বিতীয়দিন স্মিথের সেঞ্চুরির জবাব দিলেন ররি বার্নস। তবে স্মিথের মতো বিপদ-সঙ্কুল অবস্থায় ব্যাট করতে হয়নি ইংলিশ ওপেনারকে। বার্নসের ক্যারিয়ারের প্রথম শতকে ভর করেই অবশ্য শক্ত অবস্থানে দাঁড়িয়ে গেছে ইংল্যান্ড। দ্বিতীয়দিনের শেষে স্বাগতিকদের স্কোর ৪ উইকেটে ২৬৭ রান।

বিনা উইকেটে ১০ রান তুলে প্রথমদিন শেষ করেছিল ইংল্যান্ড। তবে শেষের মতো দ্বিতীয় দিনের শুরুটা ভালো ছিল না ইংলিশদের। স্কোরবোর্ডে ১২ রান যোগ হতেই শুক্রবার আউট হয়ে যান জেসন রয় (১০)। বিশ্বকাপ হিরো তার অ্যাশেজ ইনিংসটা নিজের মতো করতে পারলেন না। তিন বছর পর দলে ফেরা জেমস প্যাটিনসনের বলে রয়ের ক্যাচ নেন অজিদের ব্যাটিংয়ের নায়ক স্মিথ।

দ্বিতীয় উইকেট জুটিতে অবশ্য ১৩২ রান তুলে অস্ট্রেলিয়ার চিন্তা বাড়ান বার্নস-রুট। দুজনেই ফিফটি তুলে দিব্যি এগোচ্ছিলেন। কিন্তু ব্যক্তিগত ৫৭ রানে ফিরতে হয় ইংল্যান্ড অধিনায়ক রুটকে। ঠাণ্ডা মাথার রুটকে দারুণ এক রিটার্ন ক্যাচে ফেরার দীর্ঘদিন পর দলে ফেরা আরেক অজি পেসার পিটার সিডল।

পরে দ্রুত জোড়া আঘাতে অস্ট্রেলিয়াকে ম্যাচে ফেরান প্যাটিনসন ও প্যাট কামিন্স। ১৮ রান করা জো ডেনলিকে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলেন প্যাটিনসন। আর কামিন্সের বলে বেনক্রফটের হাতে ক্যাচ দিয়ে ফেরেন জস বাটলার।

Reneta

সেখান থেকেই ব্যাটে আলো জ্বেলে ইংলিশদের পথ দেখান বার্নস। তাকে সঙ্গ দেন সহ-অধিনায়ক বেন স্টোকস। চরম ধৈর্য্যের পরীক্ষায় পাস করে ২২৪ বলে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নেন বার্নস। আগে দুবার ফিফটি করলেও এই প্রথম তিনঅঙ্ক স্পর্শ করলেন। সেঞ্চুরি তুলে ১২৫ রানে অপরাজিত আছেন। স্টোকস অপরাজিত ৩৮ রানে। দ্বিতীয়দিন শেষে অস্ট্রেলিয়ার চেয়ে মাত্র ১৭ রানে পিছিয়ে ইংল্যান্ড। দেখছে বড় লিডের স্বপ্ন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাশেজ ২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬

আন্তর্জাতিক অলিম্পিয়াডে ১৩টি আন্তর্জাতিক সম্মাননা পেলেন সিলেটের আরহাম জোহান

জুলাই ৯, ২০২৬

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জর্জিয়া মেলোনি

জুলাই ৯, ২০২৬

মেসির খেলা দেখে ‘মুগ্ধ’ ইয়ামাল যা বলছেন

জুলাই ৯, ২০২৬

‘ইনস্টাগ্রাম বেসিক মোড’-ব্রাউজে কি সুবিধা পাবেন গ্রাহকরা

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT