চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেঙ্গুবিরোধী অভিযানে আশার আলো

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৫:৪২ অপরাহ্ণ ৩১, জুলাই ২০২১
সম্পাদকীয়
A A
ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসের মধ্যেই যেন ‌‘মরার ওপর খাঁড়ার ঘা’ হয়ে এসেছে ডেঙ্গুজ্বর। এর ফলে প্রতিদিনই নতুন করে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। এরমধ্যে আশার আলো হিসেবে দেখা দিয়েছে ডেঙ্গুবিরোধী অভিযান। সেসব অভিযানে ঢাকার সিটি কর্পোরেশন ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করছে।

চ্যানেল আই অনলাইনের প্রতিবেদনে জানা যায়, ‘‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ডেঙ্গু বিরোধী অভিযান পরিচালনা ছাড়াও ডেঙ্গু মশার প্রজননস্থল সম্পর্কে জনগণকে সচেতন করতে ওয়ার্ডে-ওয়ার্ডে মাইকিং করা হয়েছে এবং মসজিদে-মসজিদে ইমামরা জনসচেতনতা সৃষ্টি ও মশার লার্ভা ধ্বংসে মুসল্লিদের প্রতি আহবান জানিয়েছেন।

ডেঙ্গুবিরোধী জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে মাইকিং করা ও ইমামদের প্রতি অনুরোধ জানানো প্রসঙ্গে অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বাবর আলী মীর বলেন: ডেঙ্গু মশার প্রজননস্থল ধ্বংস করতে বহুমুখী কার্যক্রমের অংশ হিসেবে আমরা আমাদের কাউন্সিলরবৃন্দের নেতৃত্বে এবং তদারকিতে ইতোমধ্যে অঞ্চলের সকল ওয়ার্ডে মাইকিং করেছি এবং তা অব্যাহত রয়েছে। এছাড়াও আমরা মসজিদের ইমামদেরকে এ বিষয়ে জনগণকে সচেতন করতে আহ্বান জানিয়েছিলাম। আজ জুমার নামাজের সময় ইমামগণ মসজিদের মুসল্লিদের সে বিষয়ে সচেতন করেছেন এবং অনেক মসজিদের ইমামগণ স্বপ্রণোদিত হয়ে ডেঙ্গু লার্ভা ধ্বংসে বারবার মসজিদের মাইকে ঘোষণা দিয়েছেন।”

ঢাকা দক্ষিণ সিটির এ উদ্যোগ প্রশংসনীয়। আমরা এ উদ্যোগকে স্বাগত জানাই। এটা ঠিক যে, শুধু জরিমানা করে কিংবা মশা মারার ওষুধ ছিটিয়ে ডেঙ্গু প্রতিরোধ করা যাবে না। এজন্য প্রয়োজন নাগরিক উদ্যোগ ডিএসসিসি সেই সঠিক উদ্যোগ গ্রহণ করেছে। দেশের অন্যান্য সিটি কর্পোরেশনসহ স্থানীয় সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো একই উদ্যোগ গ্রহণ করবে বলে আমরা আশা করি। সবার সম্মিলিত অংশগ্রহণ থাকলে করোনাভাইরাসের পাশাপাশি ডেঙ্গুও প্রতিরোধ করা সক্ষম হবে। এজন্য সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে আমরা আহ্বান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসডেঙ্গুসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সাহিত্যের প্রতি রুচিশীল মনন নির্মাণে আবুল হাসনাতের ভূমিকা ছিল অসাধারণ’

জুলাই ১৮, ২০২৬

চট্টগ্রাম-দোহাজারী রেলপথের উন্নয়ন হলে জলাবদ্ধতায় আর রেল চলাচল বন্ধ হবে না

জুলাই ১৮, ২০২৬

কোটা আন্দোলনকে গণঅভ্যুত্থানে রূপ দিয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছে এক বন্দী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১তম দিনের মাথায় হাসপাতালে নেওয়া হয়েছে অনশনরত সোনম ওয়াংচুককে

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT