বাংলাদেশ

ডেই‌লি অবজারভা‌রের ‌নির্বাহী সম্পাদক আ‌নিস আহ‌মেদ মারা গেছেন

আনিস আহমেদ-অবজারভার

‌ডেই‌লি অবজারভা‌রের ‌নির্বাহী সম্পাদক আ‌নিস আহ‌মেদ মারা গেছেন (ইন্না লিল্লা‌হি…রা‌জিউন)। সোমবার সকাল সা‌ড়ে আটটায় রাজধানীর মোহাম্ম‌দি হাউ‌জিং‌য়ে নিজের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মরহুমকে তার গ্রা‌মের বা‌ড়ি ব্রাহ্মণবা‌ড়িয়ায় দাফন করা হ‌বে।

২০১১ সালের ফেব্রুয়ারী মাসে নব কলেবরে ডেইলি অবজারভার প্রকাশ হওয়ার সময় থেকেই তিনি পত্রিকাটির নির্বাহী সম্পাদক পদে থেকে রিপোর্টিং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অবজারভারে যোগদানের আগে আনিস আহমেদ দীর্ঘদিন আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়র্টার্স-এর বাংলাদেশ ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস-এর সহ-সম্পাদক হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করেছেন তিনি।

১৯৫৪ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেন আনিস আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন শেষে তিনি সাংবাদিকতা শুরু করেন।

মৃত্যুর আগের দিন পর্যন্তও তিনি অবজারভারের সম্পাদকীয় বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…