গ্যালাক্সি জে৭ প্লাস মডেলের নতুন একটি স্মার্টফোন বাজারে আনছে স্যামসাং। প্রতিষ্ঠানটির জনপ্রিয় ‘জে’ সিরিজের নতুন এই স্মার্টফোনে থাকছে দুটি রিয়ার ক্যামেরা।
৫.৫ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে সমৃদ্ধ এই স্মার্টফোনটি সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বডির তৈরি। গ্যালাক্সি জে৭ এবং জে৭ প্রো’তে এক্সিনস প্রসেসর থাকলেও এই ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও পি২০ চিপসেট। অক্টাকোর প্রসেসর সমৃদ্ধ ডিভাইসটিতে আছে ৪ গিগাবাইট র্যাম, ৩২ গিগাবাইট বিল্ট-ইন স্টোরেজ ক্যাপাসিটি।
স্মার্টফোনটিতে দুটি রিয়ার ক্যামেরা ব্যবহার করা হয়েছে যার একটি এফ/১.৭ অ্যাপার্চার সমৃদ্ধ ১৩ মেগাপিক্সেল এবং অপরটি এফ/১.৯ অ্যাপার্চারের ৫ মেগাপিক্সেল ক্যামেরা। দ্বিতীয় ক্যামেরাটি মূলত বোকেহ ইফেক্ট প্রদানের জন্য ব্যবহার করা যাবে। ফোনটির সামনে থাকছে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
অ্যান্ড্রয়েড ন্যুগাট অপারেটিং সিস্টেম চালিত এই ফোনে আছে ৩ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। থাইল্যান্ডে এটির মূল্য ধরা হয়েছে প্রায় ৩৯০ ডলার। ইতোমধ্যেই ফোনটির অগ্রিম বুকিং শুরু হয়েছে। তবে অন্যান্য দেশে কবে নাগাদ ফোনটি পাওয়া যাবে সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।








