ডিজিটাল শর্ট

ডুব গেল অস্কারে

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

আসন্ন ৯১তম অস্কার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ‘বিদেশি ভাষার চলচ্চিত্র’ বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মোস্তফা সরয়ার ফারুকীর বহুল আলোচিত চলচ্চিত্র ‘ডুব’। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ ও বাংলাদেশ অস্কার কমিটির চেয়ারম্যান হাবিবুর রহমান খান সংবাদ সম্মেলনে জানান, ‘ডুব’ ছবিটি ৯১তম একাডেমি অ্যাওয়ার্ডে (অস্কার) ‘বিদেশি ভাষার চলচ্চিত্র’ বিভাগে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করবে। এ বছর বাছাই প্রক্রিয়ায় মাত্র দুটি ছবি জমা পড়ে। একটি ইমপ্রেস টেলিফিল্মের ‘কমলা রকেট’ এবং অন্যটি ফারুকীর আলোচিত ‘ডুব’। এরমধ্য থেকে ইরফান খান ও তিশা অভিনীত ‘ডুব’ ছবিটিকে মনোনয়ন দেয়া হয়।

বিষয়:৯১ তম অস্কার অস্কার এমহোম চ্যানেল আই চ্যানেল আই অনলাইন ডুব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…