টাইটানিক খ্যাত অভিনেতা লিওনার্দো ডি ক্যাপরিও’র প্রাক্তন গার্লফ্রেন্ড বার রাফেলিকে আটক করেছে পুলিশ।
ব্রিটিশ পত্রিকা মিরর জানায়, কর ফাঁকি দেওয়ার ব্যাপারে সন্দেহভাজন তালিকায় রেখে পুলিশ তাকে গ্রেফতার করেছে।পুলিশ রাফেলিকে জিজ্ঞাসাবাদের জন্য ১২ ঘন্টা সময়ও নিয়েছে।
৩০ বয়সী মডেল বার রাফেলি সম্প্রতি নতুন মডেলের রেঞ্জ রোভার আর লেকসাস গাড়ি ক্রয় করে। মূলত এই দুটি গাড়ি কেনাতেই তিনি ঝামেলায় পড়েন।
পুলিশি অনুসন্ধানে খবর রয়েছে, ওই দু’টি গাড়ির কর পরিশোধ করেননি রাফেলি।







