বিনোদন

শুক্রবার সিনেপ্লেক্সে ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’

শুক্রবার সিনেপ্লেক্সে ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’

বিখ্যাত নির্মাতা কোয়েন্টিন টারান্টিনো’র ছবি মানেই চমকে ভরপুর। এই পরিচালক তার নতুন ছবি ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’-এর মাধ্যমে পর্দায় তুলেছেন হলিউডের ইতিহাসের অন্যতম বিতর্কিত ও মর্মান্তিক এক ঘটনাকে।

বহুল আলোচিত এই ছবিটি ২৬ জুলাই মুক্তির পর এবার আসছে ঢাকায়। শুক্রবার (২৩ আগস্ট) থেকে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’।

‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’ ছবিতে অভিনয় করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও, ব্র্যাড পিট ও মারগোট রবি।

ক্লিফ বুথের চরিত্রে লিওনার্দো ডি’ক্যাপ্রিও এবং নরিক ডালটনের চরিত্রে ব্র্যাড পিট অভিনয় করেছেন।

মারগোট রবি এ ছবিতে চলচ্চিত্র নির্মাতা রোমান পোলানস্কির অন্তঃসত্ত্বা স্ত্রী শ্যারন টেটের চরিত্রে অভিনয় করেছেন।

নবীন অভিনেতা রিক ডাল্টন আর তার বন্ধু স্ট্যান্ট ডাবল ক্লিফ বুথ এর হলিউডে নিজেদের অবস্থান পাকাপোক্ত করার লড়াই এবং কুখ্যাত চার্লস ম্যানশন পরিবারের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সাজানো হয়েছে ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’র গল্প।

বিষয়:কোয়েন্টিন টারান্টিনো ব্রাড পিট লিওনার্দো ডি ক্যাপরিও স্টার সিনেপ্লেক্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…