অন্যান্য

ডিসেম্বর মাস ঘুমহীন কাটান শিক্ষামন্ত্রী

ডিসেম্বর মাস ঘুমহীন কাটান শিক্ষামন্ত্রী

ছাপাখানায় চলছে সারাদেশের প্রায় চার কোটি শিক্ষার্থীর জন্য পাঠ্যপুস্তক ছাপানোর শেষ মুহূর্তের কাজ। এই সময়ে তাই ঘুম নেই ছাপাখানার কর্মীদের চোখে। একইভাবে ঘুমহীন রাত কাটাচ্ছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও।

সম্প্রতি চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথোপকথনে নুরুল ইসলাম বলেন, ডিসেম্বরটা আমার না ঘুমিয়েই কাটে। ছাপাখানায় কর্মীরা বই ছাপার কাজ করে। ওরা ভয় পায়। আমি সাহস জোগাতে বলি, আচ্ছা আমিই থাকছি। তোমরা কাজ করো। পরে ওরা আমাকে বলে, ঘুমাতে যান।  কিন্তু এখান থেকে ওখানে যাই, ওখান থেকে এখান করতে করতে আর ঘুম হয়না।

পাশাপাশি আগের দুই বছরের কথাও টেনে আনেন এই মন্ত্রী। বলেন, এর আগের বছর ডিসেম্বরে ছিলো হরতার-অবরোধ, পেট্রোল বোমা মারা আর তার আগের বছর ছিলো হরতাল। তাই ডিসেম্বর মাসের রাতটা আমার না ঘুমিয়েই কাটে। এভাবেই আমার জীবন চলে। ডিসেম্বর মাসটা রাতে না ঘুমালে আর কি হবে? আমার জীবন এই ধারাতেই অভ্যস্ত।  

আগামী শিক্ষা বর্ষের শুরুর দিনই সারা দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা বিনামূল্যে পাচ্ছে ৩৫ কোটি বই। ছাপার কাজ শেষ হয়ে অনেক জেলায় বই পৌঁছেও গেছে। এবার ৪ কোটি শিক্ষার্থীকে বিতরণ করা হচ্ছে ওইসব বই।

বিষয়:পাঠ্যপুস্তক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…