চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিসেম্বরে বিশ্বকাপ, দল গোছাচ্ছে স্বাগতিক বাংলাদেশ

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৮:০৫ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

জানুয়ারিতে হওয়ার কথা ছিল মেয়েদের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। করোনার ধাক্কায় তা পিছিয়েছে প্রায় একবছর। আগামী ডিসেম্বরে মেয়েদের প্রথম এই বয়সভিত্তিক বিশ্বকাপটি আয়োজন করবে বাংলাদেশ।

বিশ্বকাপ সামনে রেখে ৩৪ সদস্যের প্রাথমিক দল গঠন করে ফেলেছে স্বাগতিকরা। ১২ ফেব্রুয়ারি তাদেরকে নিয়ে সিলেটে শুরু হতে যাচ্ছে তিন সপ্তাহের অনুশীলন ক্যাম্প। প্রধান কোচের ভূমিকায় থাকবেন দীপু রায় চৌধুরী। তিন সহকারী কোচের একজন সাবেক পেসার ডলার মাহমুদ।

মঙ্গলবার বিসিবিতে রিপোর্ট করবেন সবাই। দুবার কোভিড-১৯ পরীক্ষা দিয়ে নেগেটিভ হতে হবে নির্বাচিতদের। উত্তীর্ণরা সিলেটের উদ্দেশে দল রওনা হবে ১১ ফেব্রুয়ারি।

Banglabid

জানুয়ারিতে বিশ্বকাপ ধরে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওমেন্স উইং আগেও একটা প্রাথমিক দল করেছিল। কিন্তু আসর পিছিয়ে যাওয়ায় বয়সের কাঠামোতে টিকছে না সেই দলের অনেক ক্রিকেটারই।

তাই অনেক নতুন ক্রিকেটারকে যোগ করে আবারও গড়া হয়েছে প্রাথমিক দল। ক্যাম্পে যারা ভালো করবে, তারা সুযোগ পাবে মার্চের প্রথম সপ্তাহে শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের ক্রিকেট ইভেন্টে খেলার।

দেশের সর্ববৃহৎ ক্রীড়া আসরের জন্য বিসিবি করতে যাচ্ছে তিন দলের প্রতিযোগিতা। যেখানে জাতীয় দল, ইমার্জিং দল ও অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের সমন্বয়ে গড়া হবে দল তিনটি।

Reneta

ওমেন্স উইং পরিচালনা বিভাগের ইনচার্জ তৌহিদ মাহমুদ চ্যানেল আই অনলাইনকে বললেন, ‘ডিসেম্বর আসতে আসতে অনেক খেলোয়াড়ের বয়স পেরিয়ে যাবে, যাদের আমরা গত বছর বাছাই করেছিলাম। সেখান থেকে অর্ধেক খেলোয়াড়কে বাদ দিয়ে নতুনদের নিয়ে দল গড়তে হয়েছে। ১২ ফেব্রুয়ারি সিলেটে তারা ক্যাম্প শুরু করবে। বলা চলে, এর মাধ্যমে বিশ্বকাপের প্রস্তুতিও শুরু হয়ে গেল।’

‘বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের সূচি ছিল ১-১০ এপ্রিল। ওই সময় আমাদের ইমার্জিং দল সাউথ আফ্রিকার সঙ্গে সিরিজ নিয়ে ব্যস্ত থাকবে। তাই আমরা ক্রিকেট ইভেন্ট মার্চের প্রথম সপ্তাহেই সিলেটে শুরু করে দেবো। জুনিয়র মেয়েদের (অনূর্ধ্ব-১৯) একটা অংশও গেমসে খেলার সুযোগ পাবে।’

সিলেটে জাতীয় দল ও ইমার্জিং ক্রিকেটারদের এক মাসের ক্যাম্প শেষ হয়েছে ৩ ফেব্রুয়ারি। কয়েকদিন পর মিরপুরে বাংলাদেশ গেমসের প্রস্তুতি শুরু করবে ৩২ ক্রিকেটার। আর সিলেটে ৩ মার্চ পর্যন্ত অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প চলবে। প্রতিভাবান ক্রিকেটাররা বাংলাদেশ গেমসের অংশ হবে।

মেয়েদের অনূর্ধ্ব-১৯ বাংলাদেশ দল এবারই প্রথম গঠন হচ্ছে। অতীতে মেয়েদের বয়সভিত্তিক দল বলতে কিছু ছিল না। ছেলেদের পর আইসিসি এবছর থেকে মেয়েদের যুব বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নেয়ার পর শুরু হয় স্বাগতিকদের স্কোয়াড গঠনের তোড়জোর।

যুব ও জাতীয় দলের পাইপলাইন তৈরি করতে বিভিন্ন পদক্ষেপ নিতে শুরু করেছে বিসিবি। দেশব্যাপী অনূর্ধ্ব-১৭ পর্যায়ের বাছাই প্রক্রিয়া চলমান রয়েছে। সেখান থেকেই হয়ত বেরিয়ে আসবে আগামীর সালমা-রুমানা-জাহানারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিবিসিবিমেয়েদের বিশ্বকাপ-২০২১লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গানের কথা ‘অর্থহীন’, তবুও হিট!

পরবর্তী

বিজিএমইএ’র সঙ্গে এইচএসবিসি’র চুক্তি

পরবর্তী

বিজিএমইএ’র সঙ্গে এইচএসবিসি’র চুক্তি

সাড়ে ৩ বছরের ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেফতার

সর্বশেষ

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকার শর্ত, ‘রূঢ়’ বললেন বীণা সিক্রি

আগস্ট ১৯, ২০২৬

ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্ত করার অভিযোগ নাকচ করল মেটা

আগস্ট ১৯, ২০২৬
ছবি:  নিহত মাসুম মিয়া (সংগৃহীত)।

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে ১ বাংলাদেশি নিহত

আগস্ট ১৯, ২০২৬

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ আলোচনা সভা

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT