চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিসেম্বরে পরীক্ষামূলক ফাইভ-জি সেবা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৩ অপরাহ্ন ২৫, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি, বাংলাদেশ
A A

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, রাজধানী ঢাকায় আগামী ডিসেম্বর মাসে ফাইভ-জি সেবা পরীক্ষামূলকভাবে চালু হবে।

সেটা ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ দিবসে বা ১৬ ডিসেম্বর বিজয় দিবসে হতে পারে। সরকারি মোবাইলফোন অপারেটর টেলিটক পরীক্ষামূলকভাবে এই ফাইভ-জি সেবা চালু করবে।

শনিবার ফাইভ-জি নিয়ে এক আলোচনা সভায় এ কথা জানান তিনি। ‘ফাইভ-জি ইকোসিস্টেম ইন বাংলাদেশ অ্যান্ড আপকামিং টেকনোলজিস’ শীর্ষক এই অনলাইন আলোচনা সভার আয়োজন করে টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি)।

মোস্তাফা জব্বার বলেন, ‘এ বছর টেলিটক ফাইভ-জি সেবা পরীক্ষামূলকভাবে শুরু করবে। আগামী বছর তা সম্প্রসারণ করবে। আগামী ডিসেম্বরের মধ্যে অন্য মোবাইলফোন অপারেটরদের জন্য ফাইভ-জি তরঙ্গ নিলাম করা হবে। ফলে আগামী বছর অন্যান্য অপারেটরও ফাইভ-জি চালু করতে পারবে।’

টেলিযোগাযোগমন্ত্রী বলেন, ‘ফাইভ-জি সেবা ব্যবসা-বাণিজ্য ও শিল্পকারখানায়  বেশি কাজে লাগবে। সেদিকেই নজর বেশি থাকবে। পাঁচটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের শিল্পকারখানায় ফাইভ-জি সেবা দেওয়ার জন্য বিটিসিএলকে তৈরি থাকতে বলা হয়েছে।’

Reneta

অনুষ্ঠানে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দীন বলেন, ডিসেম্বরের মধ্যে ফাইভ-জি সেবা পরীক্ষামূলকভাবে চালু করতে প্রস্তুতি নিচ্ছেন তারা। শুরুতে ঢাকায় এর ২০০টি সাইট চালু হবে।

অনুষ্ঠানে ফাইভ-জি নিয়ে একটি উপস্থাপনা তুলে ধরে টিআরএনবির সাধারণ সম্পাদক সমীর কুমার দে জানান, বিশ্বের বিভিন্ন দেশে গড়ে ১০ জিবিপিএস গতিতে ফাইভ-জি সেবা দেওয়া হচ্ছে। এই গতি ২০২৬ সাল নাগাদ ১০০ জিবিপিএসে উন্নীত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার। এছাড়া বিটিআরসির কমিশনার ও ফাইভ-জি নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সভাপতি এ কে এম শহীদুজ্জামান, বাংলালিংকের সিইও এবং মুঠোফোন অপারেটরদের সংগঠন অ্যামটবের চেয়ারম্যান এরিক অস, গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান, রবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াজ রশীদ, হুয়াওয়ে বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার তাওগোয়ানজিও, এরিকসনের কান্ট্রি ম্যানেজার আবদুস সালাম প্রমুখ বক্তব্য দেন।
টিআরএনবির সভাপতি রাশেদ মেহেদী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
Jui  Banner Campaign
ট্যাগ: ফাইভ-জি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT