চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিসেম্বরে দেশের সড়কে ঝরেছে ৪১৮ প্রাণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৬ অপরাহ্ণ ০১, জানুয়ারি ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

গত ডিসেম্বর মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৩৮৩টি। এতে নিহত হয়েছেন ৪১৮ জন এবং আহত ৪৯৭ জন। নিহতের মধ্যে নারী ৬৩, শিশু ৪৯।

১৬৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৭৮ জন, যা মোট নিহতের ৪২.৫৮ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪৩.৬০ শতাংশ। দুর্ঘটনায় ১২৭ জন পথচারী নিহত হয়েছে, যা মোট নিহতের ৩০.৩৮ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৬৯ জন, অর্থাৎ ১৬.৫০ শতাংশ।

শনিবার ১ জানুয়ারি রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়।

Banglabid

রোড সেফটি ফাউন্ডেশন ৭টি জাতীয় দৈনিক, ৫টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সময়ে ৩টি নৌ-যান ডুবির দুর্ঘটনায় ৩ জন নিহত এবং ৮ জন নিখোঁজ রয়েছে। এছাড়া সুগন্ধ্যা নদীতে অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৯ জন নিহত, ৩৪ জন আহত হয়ে চিকিৎসাধীন এবং অজ্ঞাত সংখ্যাক যাত্রী নিখোঁজ রয়েছে। ১৩টি রেলপথ দুর্ঘটনায় ২২ জন নিহত এবং ৯ জন আহত হয়েছে।

যানবাহনভিত্তিক নিহতের চিত্র
দুর্ঘটনায় যানবাহনভিত্তিক নিহতের পরিসংখ্যানে দেখা যায়, মোটরসাইকেল চালক ও আরোহী ১৭৮ জন (৪২.৫৮%), বাস যাত্রী ১১ জন (২.৬৩%), ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান-ট্রাক্টর-ট্রলি-লরি যাত্রী ১৮ জন (৪.৩০%), মাইক্রোবাস-প্রাইভেটকার-এ্যাম্বুলেন্স যাত্রী ১২ জন (২.৮৭%), থ্রি-হুইলার যাত্রী (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটোভ্যান-হিউম্যান হলার) ৪৫ জন (১০.৭৬%), স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নসিমন-ভটভটি-আলমসাধু-মাহিন্দ্র-লাটাহাম্বা-টমটম) ১৬ জন (৩.৮২%) এবং প্যাডেল রিকশা-রিকশাভ্যান-বাইসাইকেল আরোহী ১১ জন (২.৬৩%) নিহত হয়েছেন।

Reneta

দুর্ঘটনা সংঘটিত সড়কের ধরন
রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, দুর্ঘটনাগুলোর মধ্যে ১৪৯টি (৩৮.৯০%) জাতীয় মহাসড়কে, ১২৪টি (৩২.৩৭%) আঞ্চলিক সড়কে, ৬৭টি (১৭.৪৯%) গ্রামীণ সড়কে, ৩৯টি (১০.১৮%) শহরের সড়কে এবং অন্যান্য স্থানে ৪টি (১.০৪%) সংঘটিত হয়েছে।

দুর্ঘটনার ধরন
দুর্ঘটনাসমূহের ৫৮টি (১৫.১৪%) মুখোমুখি সংঘর্ষ, ১২৯টি (৩৩.৬৮%) নিয়ন্ত্রণ হারিয়ে, ১২৩টি (৩২.১১%) পথচারীকে চাপা/ধাক্কা দেয়া, ৬২টি (১৬.১৮%) যানবাহনের পেছনে আঘাত করা এবং ১১টি (২.৮৭%) অন্যান্য কারণে ঘটেছে।

দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহন
দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের মধ্যে- ট্রাক-কাভার্ডভ্যান-পিকআপ ২৪.৪৭ শতাংশ, ট্রাক্টর-ট্রলি-লরি-ড্রাম ট্রাক ৫.৭৯ শতাংশ, মাইক্রোবাস-প্রাইভেটকার-এ্যাম্বুলেন্স ৩.৩৮ শতাংশ, যাত্রীবাহী বাস ১২.২৩ শতাংশ, মোটরসাইকেল ২৮ শতাংশ, থ্রি-হুইলার (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটোভ্যান-হিউম্যান হলার) ১৪.৬৫ শতাংশ, স্থানীয়ভাবে তৈরি যানবাহন (নসিমন-ভটভটি-আলমসাধু-মাহিন্দ্র-লাটাহাম্বা-টমটম)৭.৭২ শতাংশ এবং প্যাডেল রিকশা-রিকশাভ্যান-বাইসাইকেল ২.০৯ শতাংশ এবং অন্যান্য ১.৬১ শতাংশ (লং ভেহিকেল, কন্টেইনার লরি, তেলবাহী ট্যাংকার, রোড কাটার রুলার মেশিন গাড়ি, ভেম্পার, সিটি কর্পোরেশনের ময়লাবাহী গাড়ি ও গরুর গাড়ি)।

দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের সংখ্যা
দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের সংখ্যা ৬২১টি। (ট্রাক ১০৭, বাস ৭৬, কাভার্ডভ্যান ২৪, পিকআপ ২১, ট্রলি ১৬, লরি ৫, ট্রাক্টর ৯, ড্রামট্রাক ৬, মাইক্রোবাস ১১, প্রাইভেটকার ৭, এ্যাম্বুলেন্স ৩, মোটরসাইকেল ১৭৪, থ্রি-হুইলার ৯১ (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটোভ্যান-হিউম্যান হলার), স্থানীয়ভাবে তৈরি যানবাহন ৪৮(নসিমন-ভটভটি-আলমসাধু-মাহিন্দ্র-লাটাহাম্বা-টমটম) এবং প্যাডেল রিকশা-রিকশাভ্যান-বাইসাইকেল-গরুরগাড়ি ১৩টি, অন্যান্য ১০টি (লং ভেহিকেল ১, কন্টেইনার লরি ২, তেলবাহী ট্যাংকার ২, রোড কাটার রুলার মেশিন গাড়ি ১, ভেম্পার ২, সিটি কর্পোরেশনের ময়লাবাহী গাড়ি ১ ও গরুর গাড়ি ১ টি)

দুর্ঘটনার সময় বিশ্লেষণ
সময় বিশ্লেষণে দেখা যায়, দুর্ঘটনাসমূহ ঘটেছে ভোরে ৪.৬৯%, সকালে ৩৪.৯৮%, দুপুরে ১৫.১৪%, বিকালে ১৮.৫৩%, সন্ধ্যায় ৬% এবং রাতে ২০.৬২%।

দুর্ঘটনার বিভাগওয়ারী পরিসংখ্যান
দুর্ঘটনার বিভাগওয়ারী পরিসংখ্যান বলছে, ঢাকা বিভাগে দুর্ঘটনা ২৬.৬৩%, প্রাণহানি ২৭.০৩%, রাজশাহী বিভাগে দুর্ঘটনা ১৭.৭৫%, প্রাণহানি ১৭.৭০%, চট্টগ্রাম বিভাগে দুর্ঘটনা ১৬.৯৭%, প্রাণহানি ১৬.৯৮%, খুলনা বিভাগে দুর্ঘটনা ১০.৯৬%, প্রাণহানি ৯.৮০%, বরিশাল বিভাগে দুর্ঘটনা ১১.৪৮%, প্রাণহানি ১০.০৪%, সিলেট বিভাগে দুর্ঘটনা ৪.১৭%, প্রাণহানি ৪.৫৪%, রংপুর বিভাগে দুর্ঘটনা ৫.৭৪%, প্রাণহানি ৬.২২% এবং ময়মনসিংহ বিভাগে দুর্ঘটনা ৬.২৬%, প্রাণহানি ৭.৬৫% ঘটেছে।

ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। ১০২টি দুর্ঘটনায় নিহত ১১৩ জন। সবচেয়ে কম সিলেট বিভাগে। ১৬টি দুর্ঘটনায় নিহত ১৯ জন। একক জেলা হিসেবে চট্টগ্রাম জেলায় সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। ২৩টি দুর্ঘটনায় ২৮ জন নিহত। সবচেয়ে কম সুনামগঞ্জ জেলায়। ৩টি দুর্ঘটনা ঘটলেও কেউ হতাহত হয়নি। রাজধানী ঢাকায় ১৫টি দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোড সেফটি ফাউন্ডেশনসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিত-কোহলি দ্বন্দ্ব, হেসেই উড়িয়ে দিলেন প্রধান নির্বাচক

পরবর্তী

রংপুরে শহীদ বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদির স্মৃতিস্তম্ভের বাগানবাতি ভাঙচুর

পরবর্তী

রংপুরে শহীদ বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদির স্মৃতিস্তম্ভের বাগানবাতি ভাঙচুর

পর্দা নামল ‘এনডিই নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্ট-২০২১’র

সর্বশেষ

ভাল্লুকের ঘুম ভাঙিয়ে জরিমানায় পড়লেন এক ব্যক্তি

আগস্ট ১৮, ২০২৬

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT