চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিসেম্বরের মধ্যে ঢাবির প্রতিটি হলে ‘বাঙ্ক বেড’ স্থাপনের দাবি ডাকসুর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৫ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধানের জন্য আগামী ডিসেম্বরের মধ্যে প্রতিটি হলে ‘বাঙ্ক বেড’ স্থাপনের দাবি জানিয়েছে ডাকসু।

যদি তা না করা হয় তবে ডাকসু বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর আস্থা হারিয়ে ফেলবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এছাড়া দীর্ঘ ২৮ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্র সংসদ বাবদ যে ফি দিয়েছে তা ফেরত চেয়ে আবেদন করবে ডাকসু। পাশাপাশি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সকল ধরনের ফি মওকুফের দাবিও করেছে কেন্দ্রীয় ছাত্র সংসদ।

Banglabid

সোমবার ডাকসু জিএস গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব বিষয়ে জানানো হয়েছে। গত ২০ নভেম্বর ডাকসুর সাধারণ সভায় সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে মোট সাতটি সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়।

১. ডাকসু কর্তৃক গৃহীত শিক্ষার্থীদের সিট সমস্যা সমাধানের জন্য আগামী ডিসেম্বরের মধ্যে প্রতিটি হলে ‘বাঙ্ক বেড” স্থাপন করতে হবে। অন্যথায় ডাকসু বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর আস্থা হারিয়ে ফেলবে।

Reneta

২. দীর্ঘ ২৮ বছরে শিক্ষার্থীরা ছাত্র সংসদ বাবদ যে ফি দিয়েছে তা ফেরত চেয়ে আবেদন করবে ডাকসু। ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে সমুদয় অর্থ ডাকসু ফান্ডে জমা করতে হবে।

৩. ডাকসু নেতৃবৃন্দ নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে আগামী ২০২০ সালের জানুয়ারি  মাসে ১ম বর্ষের শিক্ষার্থীদের জন্য বর্ণাঢ্য নবীনবরণ আয়োজন করবে।

৪. ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ভাস্কর্যগুলো নতুন করে সংস্কার করা ও নামফলক বসানাে।

৫. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সকল ধরনের ফি মওকুফ করতে হবে।

৬. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি প্রবেশ গেটে ভারি যানবাহন নিয়ন্ত্রক স্থাপন করতে হবে। প্রতিটি প্রবেশ গেটে সার্বক্ষণিক নিরাপত্তা প্রহরী অথবা আনসার নিয়োগ করতে হবে।

৭. শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে এবং পরিবহন সমস্যা সমাধানের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় এলাকার জন্য বিশেষ “ইজিবাইক” সিস্টেম চালু করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডাকসুঢাবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লরিতে ৩৯ অভিবাসীকে হত্যার দায় স্বীকার মরিস রবিনসনের

পরবর্তী

মার্কেট শেয়ার দখল করে গ্রামীণফোন স্বেচ্ছাচারি হয়ে উঠেছে: মোস্তাফা জব্বার

পরবর্তী

মার্কেট শেয়ার দখল করে গ্রামীণফোন স্বেচ্ছাচারি হয়ে উঠেছে: মোস্তাফা জব্বার

ফাইল ছবি

বার্ষিক কর্মসম্পাদন মূল্যায়নে প্রথম স্থান অর্জন করেছে বিদ্যুৎ বিভাগ

সর্বশেষ

‘অতল’-এর প্রিমিয়ার এতো অসাধারণ হবে কল্পনাতেও ছিলো না

আগস্ট ২৪, ২০২৬

ব্রাজিলের প্রতিনিধি দল প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে: বাফুফে

আগস্ট ২৪, ২০২৬

বিনা অভিযোগে আটক-কারাগারে মৃত্যু নিয়ে যা বলছে হিউম্যান রাইটস ওয়াচ

আগস্ট ২৪, ২০২৬

কত দামে বিক্রি হল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ খ্যাত বল

আগস্ট ২৪, ২০২৬

রুবেলের তাণ্ডব, শামিমের ঝড়ে টানা তিন জয়ে টেবিলে শীর্ষে বাংলাদেশ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT