নোয়াখালী

ডিসির সঙ্গে প্রতারণা: শ্রীঘরে বাবা-ছেলে

বাবা-ছেলে সহ পুলিশ সদস্যরা শ্রীঘরে অবস্থান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীঘরে বাবা-ছেলে সহ পুলিশ সদস্যরা নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে ক্যান্সার রোগী সেজে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় চেষ্টার অভিযোগে বাবা ও ছেলেকে পুলিশে দিয়েছে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

আটককৃতরা হলো সোনাইমুড়ী জয়াগ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চকিদার বাড়ির মৃত বশির উল্ল্যাহর ছেলে মো. গিয়াস উদ্দিন (৪৭) ও তার ছেলে মো. ওমর ফারুক (১৭)।

মঙ্গলবার দুপুরে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে এ ঘটনা ঘটে।

নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, প্রতারক ব্যক্তিরা সম্পর্কে বাবা-ছেলে। কয়েক দিন আগে তারা নোয়াখালীর সমাজ সেবা অধিদপ্তরের ভূয়া সনদে ক্যান্সার রোগী সেজে ৫০ হাজার টাকার অর্থসহায়তার আবেদন দেয়। আবেদন যাচাই-বাছাইকালে তারা সত্য গোপন করে। ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে প্রতারণার কথা স্বীকার করে। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, অভিযুক্তদের থানায় এনে রাখা হয়েছে। এ ঘটনায় জেলা সমাজ সেবা কার্যালয় থেকে লিখিত অভিযোগ দায়ের করার প্রস্ততি চলছে। ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

বিষয়:নোয়াখালী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…