চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিফেন্স থেকে শুরু করতে হবে: রুমানা

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৩:২৩ অপরাহ্ণ ০৪, জুলাই ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

শরীর, মন আর মানছে না। ছুটে যেতে চাইছে মাঠে। হাতে নিতে ইচ্ছে করছে ব্যাট-বল। নেটে ঘাম ঝরিয়ে দেখা দরকার, সব ঠিক আছে কিনা! শুধু অলরাউন্ডার রুমানা আহমেদ কেনো, এমন আকুতি এখন দেশের সব ক্রিকেটারেরই।

লম্বা সময় স্কিল ট্রেনিং করতে না পারায় স্বাভাবিকভাবেই অস্থিরতায় ভুগছেন ক্রিকেটাররা। নিজের উপর বিশ্বাস হারাতে শুরু করেছেন কেউ কেউ। ঘরে বসে যতই ফিটনেস নিয়ে কাজ হোক, ব্যাট-বলের সংযোগ ঘটাতে না পারায় ক্রিকেটারদের মনে পিছিয়ে পড়ার ভয়।

নারী ক্রিকেটারদের খেলার সঙ্গে বিচ্ছেদ চার মাস ধরে। করোনাভাইরাসের কারণে ঘরবন্দি হয়ে থাকতে থাকতে বিপর্যস্ত তারা। টি-টুয়েন্টি বিশ্বকাপ শেষ করে ৫ মার্চ অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার পর দল হয়ে আর মাঠে নামা হয়নি সালমা-রুমানাদের।

মার্চের মাঝামাঝি বিসিবির ক্রিকেটীয় কর্মকাণ্ড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পরই মেয়েরা ছুটে যান যার যার গ্রামের বাড়ি। জাহানারা আলম ও লতা মণ্ডল শুধু ঢাকাতেই থেকে গেছেন। সবাই ফিটনেস নিয়ে প্রচুর কাজ করলেও স্বস্তি মিলছে না।

করোনা পরিস্থিতি যতই খারাপের দিকে গেছে, দূরত্ব বেড়েছে স্কিল ট্রেনিংয়ের সঙ্গে। চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে ওয়ানডে অধিনায়ক রুমানা জানালেন যে অবস্থা তাতে শুরু করতে হবে একদম শূন্য থেকে, ‘ডিফেন্স থেকে শুরু করতে হবে। ছেলেদের অনেক দলই এ মাস থেকে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে। এখনো যদি শুরু করা যায় তাও হয়। নইলে পিছিয়ে পড়বো।’

অবশ্য বাংলাদেশে করোনা পরিস্থিতি যে পর্যায়ে আছে তাতে অনুশীলন শুরুর পথও দেখতে পাচ্ছেন না টাইগ্রেস অলরাউন্ডার, ‘এখন পর্যন্ত আমরা সচেতন আছি, ঘরে আছি বলেই ক্রিকেটাররা সবাই সুস্থ আছি। ক্রিকেটারদের মাঝে করোনা আক্রান্তের সংখ্যা কম। যদি ক্রিকেট খেলাটা শুরু হয় এবং মাঠ থেকে কেউ যদি আক্রান্ত হয়, সেটি আরও বাজে ব্যাপার হবে। শুরু করে আবার বসে যেতে হবে আমাদের। করোনা পরিস্থিতি যদি কিছুটা ভালো হয় আর আমরা মাঠে নামি, তাহলে ভয়টা কম কাজ করবে।’

Reneta

‘আমার ব্যক্তিগত মত হল অবস্থা একটু ভালোর দিকে গেলেই ক্রিকেট শুরু হওয়া দরকার এবং লিগও শুরু হওয়া উচিত। কারণ বিসিবির চুক্তির বাইরে থাকা ক্রিকেটাররা ভালো নেই। অনেকেই চরম আর্থিক সংকটে দিন পার করছেন। লিগ ছাড়া তাদের রুটি-রুজির উৎস কিছু নেই।’

এপ্রিলে জাতীয় লিগ দিয়ে মেয়েদের ঘরোয়া ক্রিকেট শুরু হওয়ার কথা ছিল। কিন্তু কোভিড-১৯ ওলটপালট করে দিয়েছে সব। একটু একটু করে প্রিমিয়ার লিগের সময়টাও চলে যাচ্ছে করোনার পেটে।

৩ থেকে ১৯ জুলাই শ্রীলঙ্কায় হওয়ার কথা ছিল মেয়েদের বিশ্বকাপ বাছাই। সেটিও স্থগিত হয়ে গেছে করোনাভাইরাসের কারণে। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটা দীর্ঘ হচ্ছে। বিসিবি রুমানাদের আশ্বাস দিয়েছে ছেলেদের সঙ্গেই শুরু হবে মেয়েদের ক্রিকেট। ছেলেদের দাবি ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর, মেয়েদেরও সেটাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিম টাইগ্রেসবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ নারী ক্রিকেট দলবিসিবিরুমানালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আস্তাগফিরুল্লাহ: একটি শব্দ, হাজার বছরের ইতিহাস

জুলাই ২৭, ২০২৬

মিয়ানমারে বেসামরিকদের ওপর হামলা বেড়েছে

জুলাই ২৭, ২০২৬

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জুলাই ২৭, ২০২৬

৩ শিক্ষাবিদকে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য নিয়োগ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT