চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিপ্লোম্যাসি অ্যাওয়ার্ড পেলেন রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৮ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম উইমেন্স ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডব্লিওআইসিসিআই) প্রদত্ত ‘উইমেন অব দি ডিকেড ইন পাবলিক লাইফ অ্যান্ড ডিপ্লোম্যাসি অ্যাওয়ার্ড’ পেয়েছেন।

মঙ্গলবার যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশন এ তথ্য নিশ্চিত করেছে।

বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বাংলাদেশ-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল অব উইমেন্স ইন্ডিয়ান চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিআইবিসি-ডব্লিওআইসিসিআই)-এর উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ‘উইমেন অন্ট্রাপ্রেনিওর সামিট-২০২১’র ভার্চুয়াল সমাপনী অনুষ্ঠানে হাইকমিশনার সাঈদা মুনা তাসনিমকে এ পুরস্কার প্রদান করেন।

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ভিন্ন ক্যাটাগরীতে এবছর ডব্লিওআইসিসিআই পুরস্কারে ভূষিত হয়েছেন।

পুরস্কার গ্রহণের পর হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তার এই পুরস্কার তিনি বাংলাদেশের তৃণমূলের নারী যারা প্রতিদিন কৃষি, পোশাক শিল্প, মৎস্য খামার, নির্মাণ শিল্প, গৃহকর্মী ও বিদেশে প্রবাসী শ্রমিক হিসেবে কাজ করছেন তাদের উৎসর্গ করেন।

হাইকমিশনার প্রধামন্ত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিগত এক দশকে তার নেতৃত্বে বাংলাদেশে নারীদের অভূতপূর্ব ক্ষমতায়নের মাধ্যমে দেশকে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের ‘গ্লোবাল জেন্ডার গেফ ইনডেস্কের’ শীর্ষস্থানে অধিষ্ঠিত করার কথা উল্লেখ করেন।

Reneta

বিগত বছরগুলোতে বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধান, নোবেল বিজয়ী ও বিশ্ব নেতৃবৃন্দকে ডব্লিওআইসিসিআই এ পুরস্কারে ভূষিত করেছে। তাদের মধ্যে রয়েছেন মাল্টার প্রেসিডেন্ট ম্যারি লুই কোলেইরো প্রেসা, কোস্টারিকার প্রেসিডেন্ট লরা সিনসিলা মিরান্ডা, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড।

ডা. দীপু মনির সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এশিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশের চ্যান্সেলর মিসেস শেরি ব্লেয়ার, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক কোঅর্ডিনেটর মিস নিয়া শেফু, ডাব্লিওআইসিসিআই-এর প্রতিষ্ঠাতা সভাপতি ড. হারবিন ওরোরা এবং বাংলাদেশ-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল অব উইমেন্স ইন্ডিয়ান চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজ’র (বিআইবিসি-ডব্লিওআইসিসিআই) সভাপতি মিস মানতাসা আহমেদ।

২০১৮ সালের ১ ডিসেম্বর যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে যোগদান করেন সাঈদা মুনা তাসনিম। তিনি যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনে প্রথম নারী হাইকমিশনার।

পেশাদার কূটনীতিক সাঈদা মুনা তাসনিম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস)-এর ১১তম ব্যাচের একজন কর্মকর্তা এবং তিনি ১৯৯৩ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন।

তিনি নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে এবং লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগ ও বহিঃপ্রচার অনুবিভাগের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

লন্ডনে হাইকমিশনার হিসেবে যোগ দেয়ার আগে সাঈদা মুনা তাসনিম থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

সাঈদা মুনা তাসনিম ১৯৮৮ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ব্যাচেলর অব সাইন্স (প্রকৌশল) ডিগ্রি লাভ করেন। তিনি লন্ডনের স্কুল অব অরিয়েন্টাল এন্ড আফ্রিকান স্টাডিজ থেকে পাবলিক পলিসি ও ম্যানেজমেন্ট বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি লাভ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাঈদা মুনা তাসনিম
শেয়ারTweetPin

সর্বশেষ

১৫ বছরের কিশোরীকে ধর্ষণের পরে হত্যা, তিন কিশোর গ্রেপ্তার

আগস্ট ৪, ২০২৬

জাতিসংঘ অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগস্ট ৪, ২০২৬

যমুনা সেতু এলাকায় হবে ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র

আগস্ট ৪, ২০২৬

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৬

আগস্ট ৪, ২০২৬

বিরোধী দল এখনো নাম দেয়নি, ১২ সদস্য নিয়ে বসছে সংবিধান সংশোধন কমিটি

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT