চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ডিপ্লোমেটিক ওয়েতে’ বার্নিকাটকে যা বললেন কাদের

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৩:৩৪ অপরাহ্ণ ১৪, জুলাই ২০১৮
বাংলাদেশ
A A

খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অনিয়নের অভিযোগ থাকলেও সামনের দিনগুলোতে সরকারের অবস্থানের কোনো পরিবর্তন হবে না – বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলছেন: অভিযোগের বিপরীতে নির্বাচন কমিশন ব্যবস্থা নিয়েছে। চাইলে নির্বাচন কমিশন আরও ভালো নির্বাচন অনুষ্ঠানে নজর দিতে পারে। এক্ষেত্রে সরকার সব ধরনের সহযোগীতা করবে।

রোববার সকালে রাজধানীর বনানীস্থ সেতুভবনে তার সঙ্গে বাংলাদেশের নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে এসব কথা বলেন তিনি।

Banglabid

ওবায়দুল কাদের বলেন: গাজীপুরকে তারা অনিয়ম বলছে, খুলনা সম্পর্কে তাদের কিছু অভিযোগ রয়েছে।  কিছু অনিয়মের বিষয়েও তারা বলেছে। সামনের নির্বাচনগুলোতে এসব অনিয়মগুলো দূর করতে সরকারের অবস্থানও জানতে চেয়েছেন।

‘এসব বিষয়ে সরকার বরাবরই একই অবস্থানে আছে। অনিয়ম যেখানে, সেখানে তো নির্বাচন কমিশন, খুলনায় যা হয়েছে ব্যবস্থা নিয়েছে, গাজীপুরেও ব্যবস্থা নিয়েছে। তারা যদি আরও অন্য কোন অনিয়মের বিষয়ে তদন্ত করতে চায়, সেটা নির্বাচন কমিশনের ওপর নির্ভর করে। এ অধিকার নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন চাইলে তদন্ত করতে পারে।’

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন: ‘মার্কিন রাষ্ট্রদূত গাজীপুর সিটি করপোরেশন নিয়ে যে কথা বলেছেন, সে বিষয়ে আমাদের কথা বলা উচিত। আমি বিষয়টিকে তাকে এমনভাবে বলেছি, আমাদের দু’দেশের জনগণের মধ্যে কোন বিরূপ প্রতিক্রিয়া হয়, বন্ধুত্বের মধ্যে কোন ধরনের ফাটল ধরে-এমন কিছু না হলেই ভালো।’

Reneta

‘আমি ডিপ্লোমেটিক ওয়েতেই কথাগুলো বলেছি। এখানে আমেরিকাকে অ্যাটাক করে, ওয়াশিংটনকে অ্যাটাক করে বা ওয়াশিংটনের রাষ্ট্রদূতের ভূমিকাকে কোন প্রকার সমালোচনা আমি করতে যাইনি। আমি বলেছি, দু’দেশের জনগণের মধ্যকার সম্পর্কটা কিংবা বন্ধুত্বের সম্পর্কে ছেদ হয় এসব কিছু থেকে আমাদের বিরত থাকা উচিত।’

কাদের যোগ করে বলেন, ‘দেখুন আমরা কিন্তু পৃথিবীর অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে, ওয়াশিংটনের নিজস্ব বিষয় নিয়ে কখনও কথা বলিনি। আমরা কখনও কোন মন্তব্য করি না। আমি আমাদের কথাটাই শুধু বলেছি। আমাদের মধ্যে এ প্র্যাকটিস আছে- যে বন্ধুদেশের রাজনৈতিক বিষয় হোক বা অর্থনৈতিক-সামাজিক সাংস্কৃতিক যে বিষয়ই হোক; অন্যদেশ হিসেবে আমাদের নাক গলানো সমীচীন মনে করি না।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তুলে ধরে সেতুমন্ত্রী বলেন, সম্পর্কের ক্ষেত্রে কোন বিতর্কে আমি যেতে চাই না। আগের যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক সুদৃঢ়। রোহিঙ্গা সঙ্কটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন মানবিকতার দরজা খুলে দিয়েছিলেন; তখন থেকেই ওয়াশিংটন আমাদের পাশে রয়েছে।

‘রোহিঙ্গাদের আশ্রয় দিতে গিয়ে বাংলাদেশ সংকটে পড়েছে। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র শুরু থেকেই মানবিক ভূমিকা পালন করছে। আমরা পরিবেশগত-অর্থনৈতিক বিভিন্নভাবে আমরা আক্রন্ত হচ্ছি। এগুলো মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সমর্থন আমাদের শক্তি ও প্রেরণা যোগাচ্ছে। বন্ধুদেশ হিসেবে তাদের এ সমস্ত উদ্যোগ আমরা ডিপলি অ্যাপ্রিশিয়েট করি। রোহিঙ্গা ইস্যুতে এখনও যুক্তরাষ্ট্র তাদের ভূমিকায় অটল। এবং অন্যান্য ক্ষেত্রেও আমাদের সম্পর্ক শক্তিশালী হচ্ছে। কাজেই আমেরিকার সঙ্গে সম্পর্কে আমাদের কোন ঘাটতি নেই।’

বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, ‘আমরা উভয় দেশই গণতন্ত্রে বিশ্বাসকরি। আমাদের দেশের সংবিধান কথা বলার স্বাধীনতার নিশ্চয়তা দিয়েছে। দেশের জনগণের মতোই যুক্তরাষ্ট্রের কর্মচারীদেরও যেকোন বিষয়ে কথা বলার স্বাধীনতা রয়েছে। আমরা আলোচনার মাধ্যমে সকল কিছুর সমাধান আসবে এমনটা বিশ্বাসকরি।

‘ওয়াশিংটন কখনও আলোচনার দরজা বন্ধ করে না। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। এটা যেকোন শাসন ব্যবস্থা থেকে ভালো।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরমার্শা বার্নিকাটলিড নিউজসিটি করপোরেশন নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘তোমরা এখনই চ্যাম্পিয়ন’

পরবর্তী

সালমান নয়, মান্নার মৃত্যুতেই চলচ্চিত্রের বেশি ক্ষতি হয়েছে: মিশা

পরবর্তী

সালমান নয়, মান্নার মৃত্যুতেই চলচ্চিত্রের বেশি ক্ষতি হয়েছে: মিশা

পেরেরা ঘূর্ণিতে আড়াই দিনেই জিতল শ্রীলঙ্কা

সর্বশেষ

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT