চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিপিএল টি-২০: মোহামেডানে খেলতে আগ্রহী সাকিব

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৩:৫০ অপরাহ্ণ ০৫, মে ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান, ডিপিএল টি-২০ খেলতে আগ্রহী. Channel i News - চ্যানেল আই নিউজ

কিছুদিন আগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের স্থায়ী সদস্য হয়েছেন সাকিব আল হাসান। ক্লাবটির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার ব্যাপারে আন্তরিক বিশ্বসেরা অলরাউন্ডার। তারই প্রথম পদক্ষেপ হতে পারে আসছে ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের জার্সি গায়ে জড়ানো।

আইপিএল খেলতে ভারতে যাওয়ার আগেই মোহামেডানের এক কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে সাকিবের। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ‘ভারতে যাওয়ার আগেই কথা হয়েছে। সাকিব নিজেও ইতিবাচক। সে যেহেতু ক্লাবটির স্থায়ী সদস্য হয়েছেন অবশ্যই দায়বদ্ধতার জায়গা থেকে কিছু অবদান রাখতে চান। সব ঠিক থাকলে সাকিব মোহামেডানেই খেলবে।’

ফরম্যাট বদলে নতুন করে শুরু হচ্ছে গত মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগ। আয়োজক কমিটির ঘোষণা অনুযায়ী ৩১ জানুয়ারি মাঠে গড়াবে ডিপিএল টি-টুয়েন্টি।

ওয়ানডে আসরটি টি-টুয়েন্টি ফরম্যাটে হলে দ্রুত শেষ করা যাবে, এমন ভাবনা আয়োজকদের। গত বছর ১৬ মার্চ একটি রাউন্ড সম্পন্নের পর দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে বন্ধ হয়ে যায় লিগ।

গত মৌসুমের লিগই টি-টুয়েন্টি সংস্করণে শুরু হবে ৩১ মার্চ। আগের মৌসুমের একটি রাউন্ডের ফল আর কাউন্ট হবে না। একদমই নতুনভাবে শুরু হবে লিগ।

২০২০ সালের দলবদলে যে ক্রিকেটার যেখানে ছিলেন, এবারের লিগেও তারা সেই দলেই খেলবেন। দলবদলের সময় সাকিব নিষিদ্ধ থাকায় ড্রাফটে ছিল না তার নাম।

সাকিবকে পাকিস্তান সুপার লিগে খেলার জন্য বিসিবি যদি অনপাত্তিপত্র দেয় তাহলে ডিপিএলে বেশ কিছু ম্যাচ খেলা হবে না তার। করোনাভাইরাসের থাবায় এই পিএসএল মাঝপথে স্থগিত করা হয় গত ৪ মার্চ। ওই পর্যন্ত খেলা হয়েছে লিগ পর্বের ১৪ ম্যাচ।

ছয় দলের এই টুর্নামেন্টের বাকি আরও ২০ ম্যাচ। যুক্তরাজ্যভিত্তিক কোম্পানির অধীনে  জৈব সুরক্ষা বলয় নিশ্চিত করে আগামী ২ জুন থেকে ফের শুরু হবে এই প্রতিযোগিতা, ফাইনাল ২০ জুন। পিএসএলে খেলার ডাক পেয়েছেন বাংলাদেশের টি-টুয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও লিটন দাসও।

ঢাকা লিগ খেললে অধিনায়ক হিসেবেই সাদা-কালো জার্সিতে সাকিবের মাঠে নামার সম্ভাবনাই বেশি। গত বছরের ১৬ মার্চ লিগ স্থগিত হওয়ার আগে মোহামেডানকে নেতৃত্ব দেয়া আব্দুর রাজ্জাক সব ধরণের ক্রিকেট থেকে অবসর নেয়ায় নতুন অধিনায়ক বেছে নিতে হবে ঐতিহ্যবাহী ক্লাবটিকে। রাজ্জাক বর্তমানে বিসিবির নির্বাচক প্যানেলে আছেন।

সাকিব খেললে মোহামেডানের শক্তি অনেকটাই বেড়ে যাবে। দলটিতে আছেন ইরফান শুক্কুর, আব্দুল মজিদ, শামসুর রহমান শুভ, নাদিফ চৌধুরী, শুভাগত হোম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি, আবু হায়দার রনির মতো পরীক্ষিত ক্রিকেটার।

সাকিব বর্তমানে ভারতে রয়েছেন। করোনার হানায় মাঝপথে আইপিএল বন্ধ হয়ে যাওয়ায় যতটা দ্রুত সম্ভব দেশে ফিরে আসবেন এই ক্রিকেটার। সঙ্গে আসবেন মোস্তাফিজুর রহমানও। বাংলাদেশের দুই ক্রিকেটারের জন্য চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করছে বিসিসিআই।

টাইগার তারকাদ্বয় ঢাকায় এসে হোটেল সোনারগাঁওয়ে ১৪ দিনের কোয়ারেন্টিন করবেন। তারপর প্রস্তুতি শুরু করবেন ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের। মিরপুরে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে শুরুর সম্ভাব্য তারিখ ২৩ মে।

ট্যাগ: ডিপিএল টি-টুয়েন্টিমোহামেডানলিড স্পোর্টসসাকিব আল হাসান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

একটা দল শুধু সরকারের বিরুদ্ধে গলাবাজি করছে: কাদের

পরবর্তী

‘সকল রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে ভ্যানগার্ড হিসেবে কাজ করবে আওয়ামী লীগ’

পরবর্তী
আওয়ামী লীগ নেতার জনসভায় ভাষণ, মুখে মাস্ক পরা, প্যাডেল ও মাইক্রোফোন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সকল রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে ভ্যানগার্ড হিসেবে কাজ করবে আওয়ামী লীগ’

তামাকের কর বৃদ্ধির বিরুদ্ধে জনমত গঠনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

তামাকের কর বৃদ্ধিতে জীবন বাঁচাবে, সরকারের রাজস্ব বাড়াবে

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT