চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ব ইজতেমায় বিনামূল্যে ৫০টি বাস দিচ্ছেন ডিপজল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৩ পূর্বাহ্ণ ১০, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A
ডিপজল বাস

আগামী ১২-১৪ জানুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হহতে যাচ্ছে। আর দ্বিতীয় পর্বের ইজতেমা ১৯-২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ বছর ইজতেমার যাত্রীদের আসা-যাওয়ার জন্য চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল নিজস্ব প্রতিষ্ঠান ডিপজল এন্টারপ্রাইজের পক্ষ থেকে বিনামূল্যে ৫০টি বাস দিচ্ছেন।

চ্যানেল আই অনলাইনকে ডিপজল বলেন, আমি খুবই দুঃখিত যে এ বছর আমাকে একসাথে ৮৮টি বাস বিক্রি করে দিতে হয়েছিল। তাই খুব বেশি বাস এবার ইজতেমায় দিতে পারছি না।

তিনি বলেন, এবার আমি ৫০টি বাস দিচ্ছি। এজন্য আমার নিজেরও মন খারাপ, আরও বেশি বাস দিতে পারলে ভালো লাগত।

Banglabid

ডিপজল আরও বলেন, সকলের দোয়ায় এখন আমি ভালো আছি। আপনারা দয়া করেছেন বলেই আল্লাহ আমাকে সুস্থ করেছেন। আমার সামর্থ্য অনুযায়ী আল্লাহ’র রাস্তায় যতটুকু সম্ভব কাজ করে যাবো। আমি সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি।

দেড় মাসের বেশি সময় ধরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা শেষে নভেম্বরে দেশে ফেরেন ডিপজল। এখন অনেকটাই সুস্থ আছেন জানিয়ে ডিপজল বলেন, আল্লাহ চেয়েছেন বলে আমি ভালো আছি। আমার জন্য সবাই দোয়া করবেন।’

এর আগে ২০১৬ সালে বিশ্ব ইজতেমায় ডিপজল ১৯৫ টি বাস দিয়েছিলেন। যার ফলে দেশের দূর দূরান্তের অসংখ্য মুসল্লি সহজে ইজতেমায় অংশ নেয়। আগামীতে বেশি বাস বিনামূল্যে সরবরাহ করবেন বলে জানান ঢাকাই ছবির জনপ্রিয় এই খলনায়ক ও প্রযোজক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইজতেমাডিপজলবাস
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT