চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিপজলের প্রযোজনায় নতুন চার ছবি

নাহিয়ান ইমননাহিয়ান ইমন
৬:৪৬ অপরাহ্ণ ২১, আগস্ট ২০১৯
বিনোদন
A A

বাংলা ছবির জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। অভিনয়ের পাশাপাশি বছর দশেক আগেও তিনি নিয়মিত প্রযোজনা করতেন। এরপর টুকটাক অভিনয় করলেও নানা কারণে প্রযোজনা থেকে ছিলেন দূরে।

নতুন খবর, বিরতি ভেঙে দীর্ঘদিন পর আবার চলচ্চিত্র প্রযোজনায় আসছেন শক্তিমান খল অভিনেতা ডিপজল।

বুধবার বিকেলে চ্যানেল আই অনলাইনকে ডিপজল বলেন, আমার প্রোডাকশন থেকে নতুন চারটি ছবি নির্মাণের প্রস্তুতি চলছে। প্রযোজিত ছবিগুলোতে আমি নিজেও অভিনয় করবো। বর্তমানে ছবিগুলোর গল্পের কাজ চলছে। একটি ছবির পরিচালক শাহীন সুমন।

বাকি তিন ছবির পরিচালকের নাম সেপ্টেম্বর মাসের শুরুতে জানানো হবে। পরিচালকদের নামের সঙ্গে কারা অভিনয় করবেন ওই বিষয়েও জানাবেন ডিপজল।

তিনি বলেন, আমি সবসময় আমদানি ছবির বিপক্ষে ছিলাম। দেশের হলগুলোতে বাইরের ছবি চলুক এটা কখনোই চাইনি। কিন্তু ছবি সংকটের কারণে ভারতীয় ছবি বেশী চলছে। এর মধ্যে আমি আমার জায়গা থেকে ছবি বানানোর চেষ্টা করে যাবো।

তবে, নতুন করে চারটি ছবিতে ডিপজল যে লগ্নি করতে যাচ্ছেন খবরটি পুরোপুরি নিশ্চিত বলে জানান নব্বই দশকের শেষের দিকে বাংলা ছবির দাপুটে এই ‘মন্দ মানুষ’।

Reneta

ডিপজল বলেন, আমার ‘সৌভাগ্য’, ‘এদেশ তোমার আমার’ এবং ‘এক কোটি টাকা’ তিনটি ছবি মুক্তির দৌড়ে আছে। ‘সৌভাগ্য’ সেন্সরে আছে। এর মধ্যে নতুন করে আরও চার ছবি শুরু করতে যাচ্ছি।

এদিকে, ডিপজলের ছবির প্রসঙ্গে নির্মাতা শাহীন সুমন চ্যানেল আই অনলাইনকে বলেন, উনি কয়েকটা ছবি করবেন জেনেছি। আমার সঙ্গে ছবির ব্যাপারে কথা হয়েছে। ভেতরে ভেতরে প্রস্তুতি নিচ্ছি।

খোঁজ নিয়ে জানা গেছে, ডিপজলের প্রযোজনায় একাধিক ছবিতে কাজ করতে পারেন চিত্রনায়ক রোশান।

তিনি বলেন, শাহীন সুমন ভাইয়ের পরিচালনায় ছবিতে আমাকে কাজের জন্য বলা হয়েছে। সাইনিং মানিও দিতে চেয়েছেন। কিন্তু আমি এখনও গল্প শুনিনি। শিগগির তাদের সঙ্গে বসে আলাপ করবো।

বেপরোয়া’র মুক্তির পর ছোটাছুটির মধ্যে আছি। গল্প, চরিত্র পছন্দ হলে এবং সবকিছু ঠিক থাকলে ডিপজলের প্রযোজনায় কাজ করবেন বলে চ্যানেল অনলাইনকে জানান রোশান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিপজলরোশানলিড বিনোদনশাহীন সুমন
শেয়ারTweetPin

সর্বশেষ

গোল্ডেন বুটের লড়াইয়ে সবার ওপরে এমবাপ্পে-মেসি

জুলাই ১৩, ২০২৬

যুক্তরাজ্যে তীব্র তাপদাহে দুই মাসে ২ হাজার ৭০০ জনের বেশি মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

আট বছর পর রাজের পরিচালনায় জাহিদ হাসান

জুলাই ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধির পাঠানো ফুটেজ থেকে নেয়া।

মাছ ধরা জালে উঠে এলো ৯ ফুট অজগর

জুলাই ১৩, ২০২৬

আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT