দেশীয় প্রতিষ্ঠান ‘ডিজিটাল রাইড’ এ মাসব্যাপী আকর্ষণীয় অফার

ডিজিটাল রাইডের লোগো, একটি বিশ্বব্যাপী ডিজিটাল পরিবহন সেবা সংস্থা, যা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অ্যাপভিত্তিক দেশীয় রাইড শেয়ারিং প্রতিষ্ঠান ‘ডিজিটাল রাইড’ চালক এবং গ্রাহকদের জন্য নিয়ে এসেছে দারুণ অফার। এতে চালকদের পাশাপাশি গ্রাহকরাও পাবেন বিশাল ডিসকাউন্ট অফার।
ডিজিটাল রাইড কর্তৃপক্ষ জানায়, মাসব্যাপী শুরু হওয়া এই অফারে চালকদের জন্য থাকছে বোনাস। এই অফার চলাকালীন সময়ে প্রতিদিন ১০ ঘণ্টা অনলাইনে থেকে তিনটি বাইক রাইড গ্রহণ করলে মাস শেষে পাবেন বাড়তি ১ হাজার টাকা বোনাস। আর কার রাইডাররা অফার চলাকালীন প্রতিদিন ১০ ঘণ্টা অনলাইনে থেকে অন্তত ২টি করে রাইড করলে মাস শেষে পাবেন ১৫শ’ টাকা বোনাস।
এরমধ্যে যদি কোন রাইডার (বাইক এবং কার) কল না পান তাহলে তিনি ডিজিটাল রাইডের অ্যাপ ওপেন করে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত যেকোন সময়ের মধ্যে ১০ ঘণ্টা অনলাইনে থাকলেই পেয়ে যাবেন বোনাস অফারটি। তবে কোনো রাইডার অনলাইনে থাকাবস্থায় একটি কল আসলেও তা গ্রহণ করতে হবে- গ্রহণ না করলে অফারটির জন্য মনোনীত হবেন না রাইডার।
অন্যদিকে বাইক রাইডের ক্ষেত্রে গ্রাহকরা DRL50 প্রমো কোড ব্যবহার করে প্রথম ২টি রাইডে পাবেন ১০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। কার রাইডের ক্ষেত্রে গ্রাহকরা DRL100 প্রমো কোড ব্যবহার করে প্রথম ২টি রাইডে পাবেন ২০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট।
এছাড়া ডিজিটাল রাইডে জয়েন করার পর রাইডারদেরকে প্রথম ১০টি রাইডে কোম্পানীকে কোনো কমিশন দিতে হবে না। অর্থাৎ ট্রিপের পুরো টাকাটিই পাবেন রাইডার। এছাড়া পরবর্তী সময়ে রাইডাররা প্রতিটি রাইডের ৮৫ ভাগ পেয়ে যাবেন সবসময়। জয়েনিং বোনাস শুধু বাইক ও কারের ক্ষেত্রেই প্রযোজ্য।
পার্সেল সার্ভিসের ক্ষেত্রে কাস্টমাররা Dparcel প্রোমো কোড ব্যবহার করে প্রথম দুইটি পার্সেল সার্ভিসে পাবেন ১৫ শতাংশ ডিসকাউন্টে।
ডিজিটাল রাইড কর্তৃপক্ষ জানায়, তাদের এই অফার ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। চলবে আগামী ১৪ অক্টোবর পর্যন্ত।
গুগল প্লে স্টোর থেকে ডিজিটাল রাইড অ্যাপ ডাউনলোড করা যাবে। প্লে স্টোর লিংক



