চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিজিটাল বাংলাদেশ মেলায় `নগদ’কে পুরস্কৃত করলেন অর্থমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৫ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

দেশে ডিজিটাল আর্থিক সেবা প্রদানের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বিশেষ ভূমিকা রাখার জন্য ডাক অধিদপ্তর ও`নগদ’কে যৌথভাবে পুরস্কৃত করেছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

ডিজিটাল বাংলাদেশ মেলা ২০২০-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এ পুরস্কার দেন।

অনুষ্ঠানে ডাক অধিদপ্তরের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র ও থার্ড ওয়েভ টেকনোলজিস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে পুরস্কার গ্রহণ করেন।

এ সময় অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল “নগদ”-এর বিভিন্ন উদ্যোগ ও সেবার জন্য ধন্যবাদ জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার, স্বাগত বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো: নূর-উর-রহমান।

মাত্র ১০ মাসের পথচলায় “নগদ”-এর উদ্যোক্তার সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে। আত্মপ্রকাশের এই অল্প সময়ের মধ্যে “নগদ” প্রতিদিন ১০০ কোটি টাকা লেনদেন করছে যা শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বের মোবাইল ব্যাংকিংয়ে নজিরবিহীন। এ ছাড়া “নগদ” ও রবি আজিয়াটা লিমিটেড ৫ কোটি মানুষকে অর্থনৈতিক অন্তর্ভূক্তিতে আনার প্রক্রিয়া শুরু করেছে, এটিও সারা বিশ্বের এই প্রথম।

মানুষের অর্থনৈতিক স্বাধীনতা ও স্বাচ্ছন্দ্যের বিষয় নিয়ে কাজ করছে “নগদ”। যে কারণে দেশের সবচেয়ে কম ক্যাশ-আউট চার্জ (প্রতি হাজারে ১৪ টাকা ৫০ পয়সা) ও প্রতি হাজার ক্যাশ-ইনে ৫ টাকা ক্যাশ-ব্যাক দিয়ে গ্রাহকদের কাছে দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে “নগদ”। প্রতি হাজার ক্যাশ-ইনে ৫ টাকা ক্যাশ-ব্যাক দিয়ে “নগদ” মূলত গ্রাহকের কাছ থেকে ৯ টাকা ৫০ পয়সা ক্যাশ-আউট চার্জ রাখছে, যা মানুষের প্রতি দায়বদ্ধতার একটি অনন্য উদাহরণ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্থমন্ত্রীনগদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গেল বছর সৃজিত, এ বছর অঞ্জন

পরবর্তী

সূচক বাড়লেও দুঃশ্চিন্তায় বিনিয়োগকারীরা

পরবর্তী

সূচক বাড়লেও দুঃশ্চিন্তায় বিনিয়োগকারীরা

ধর্ষণ প্রতিরোধে কমিশন গঠনে হাইকোর্টের আদেশকে স্বাগত জানিয়েছে এমজেএফ

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT