চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিজিটাল পদ্ধতিতে ধানমন্ডি পার্টি অফিসের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৬ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০১৮
বাংলাদেশ
A A

নিজের রাজনৈতিক কার্যালয়ে ভিডিও কলে সংযুক্ত হয়ে নেতাকর্মীদের চমকে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাত ৮টার দিকে ভিডিও কলের মাধ্যমে সংযুক্ত হয়ে চমক দিলেন তিনি। আওয়ামী লীগের দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

দলীয় সূত্রে জানানো হয়েছে: একদিকে নির্বাচন অন্যদিকে সংলাপের টেবিল ঘিরে সরগরম রাজনীতির ময়দান। তাই বিকেলে থেকেই নেতাকর্মীদের সরব উপস্থতিতে সরগরম ছিল আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়।

সন্ধ্যার পর থেকে একে একে আওয়ামী লীগ কার্যালয়ে আসেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমানসহ অন্যান্য নেতারা।

অন্য নেতারা কার্যালয় ত্যাগ করলে সন্ধ্যা আটটার দিকে ভিডিও কলের মাধ্যমে নিজের রাজনৈতিক কার্যালয়ে সংযুক্ত হন স্বয়ং শেখ হাসিনা। কার্যালয়ে অবস্থানরত নেতা ও স্টাফরা সভাপতিমণ্ডলীর রুমে নেত্রীর চেহারা ভেসে উঠতে দেখে।

ভিডিও কনফারেন্স টেকনোলোজি সভাপতিমণ্ডলীর রুমে রাখা টিভি স্কিনে নির্দেশ দেন, কার্যালয়ে কারা কারা আছে ডাকো। নেত্রীর এমন কন্ঠস্বরে কার্যালয়ের স্টাফরা বুঝতে পারেন স্বয়ং নেত্রী ভিডিও কলে যুক্ত হয়েছেন। এতে সাড়া পড়ে যায় সভাপতির কার্যালয়ে।

এসময় কেন্দ্রীয় নেতাদের মধ্যে কার্যালয়ে অবস্থান করছিলেন আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কার্যনির্বাহী সদস্য আমিরুল আলম মিলন, মারুফা আকতার পপি। এসময় কার্যালয়ে নিজের দপ্তরে বসা ছিলেন প্রচার ও প্রকাশনা ড. হাছান মাহমুদ। তিনিও এ খবর পেয়ে দ্রুত ভিডিও স্কিনের সামনে সংযুক্ত হয়ে নেত্রীর সঙ্গে সালাম বিনিময় করেন। একে একে কার্যালয়ে অবস্থানরত স্টাফরাও ছুটে আসেন।

Reneta

এসময় শেখ হাসিনা বলেন, খালি দেশ ডিজিটাল করলেই হবে না নিজের দলকেও ডিজিটাল করতে হবে। আমি তো চাইলেও মানুষের ভোগান্তির কথা চিন্তা করে কার্যালয়ে যেতে পারি না। তাই নিজের কার্যালয় ডিজিটাল করেছি। যাতে যেকোন প্রান্ত থেকেই সংযুক্ত হয়ে যে কোন বিষয়ে কথা বলতে পারি। এখন থেকে নিয়মিতই ভিডিও কলে যুক্ত হবার ইচ্ছা আছে।

এসময় উপস্থিতত সকলে সালাম বিনিময় করেন এবং এ প্রান্ত থেকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিলে শেখ হাসিনাও জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেন। এছাড়াও তিনি কার্যালয়ের স্টাফদের কার্যালয়টি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সে ব্যাপারেও নির্দেশনা দেন।

গত জাতীয় সম্মেলনের আগে থেকে আওয়ামীলীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়টি ডিজিটালাইজড করার উদ্যোগ নেওয়া হয়। সে সুবাদে আজ তিনি ডিজিটাল ডিভাইসে ভিডিও কলে বড় পর্দায় সংযুক্ত হয়ে সংলাপের আগের সন্ধ্যায় বড় চমক উপহার দিলেন নেতা কর্মীদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগপ্রধানমন্ত্রীলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT