জনপদ

ডিজিটাল নিরাপত্তা আইন পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ডিজিটাল নিরাপত্তা আইন পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

টাঙ্গাইলে বিতর্কিত ৩২ ধারাসহ সকল ধারা পুনর্বিবেচনা ও গণমাধ্যম বান্ধব ডিজিটাল নিরাপত্তা আইনের দাবিতে মানববন্ধন করেছে টাঙ্গাইল অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।

বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনে বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ, সাবেক সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আতোয়ার রহমান আজাদ প্রমুখ।

মানববন্ধনে মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন পাওয়া ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর খসড়ায় থাকা ৩২ ধারাসহ বির্তকিত সব ধারা পুনর্বিবেচনা এবং আইনের অস্পষ্টতা দূর করে গণমাধ্যমবান্ধব আইনের দাবি জানানো হয়।

এ সময় বক্তারা অরো বলেন, নতুন রূপে ৫৭ ধারা বাস্তবায়নের যে পায়তারা চলছে তা কোন ভাবেই সাংবাদিক সমাজ মেনে নিবে না। ৫৭ ধারার অপব্যবহার করে যেভাবে সারাদেশে সাংবাদিকদের গ্রেফতার, নির্যাতন করা হয়েছে তার চেয়ে ভয়াবহ পুনরাবৃত্তিই হবে নতুন ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা।

‘সাংবাদিক সমাজের আন্দোলনের মুখে যেভাবে ৫৭ ধারা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার, সেভাবেই নতুন আইনের ৩২ ধারাসহ সকল বির্তকিত ধারা বাতিলে সাংবাদিকদের কঠোর আন্দোলনে নামতে হবে।’

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, ডেইলি স্টারের টাঙ্গাইল প্রতিনিধি মির্জা শাকিল ও চ্যানেল আই অনলাইনের সোহেল তালুকদার প্রমুখ।

বিষয়:৩২ ধারা আইন গণমাধ্যম টাঙ্গাইল মানববন্ধন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…