চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিএমপি’কে করোনা সুরক্ষা সামগ্রী দিয়েছে মার্কিন দূতাবাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৬ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কূটনৈতিক নিরাপত্তা বিভাগকে কোভিড-১৯ মোকাবিলা প্রচেষ্টায় সহায়তা হিসাবে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দিয়েছে ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাস। করোনায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সহায়তার অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সোমবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার এবং দূতাবাসের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস রিজিওনাল সিকিউরিটি অফিসের প্রতিনিধিরা বাংলাদেশে কোভিড-১৯ মোকাবিলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার অব পুলিশ মোহাম্মদ আশরাফুল ইসলামের নিকট ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) হস্তান্তর করেন।

যুক্তরাষ্ট্র দূতাবাস কর্তৃক প্রদত্ত সরঞ্জামাদির মধ্যে রয়েছে এক হাজার কেএন৯৫ মাস্ক, দুই হাজার ধুয়ে ব্যবহারযোগ্য ফেস মাস্ক, আট‘শ বোতল ২৫০-মিলি হ্যান্ড স্যানিটাইজার, এক হাজার চার‘শ মুখমণ্ডল সুরক্ষার শিল্ড- যার সবই যুক্তরাষ্ট্র কর্তৃক বাংলাদেশী বিভিন্ন কোম্পানির কাছ থেকে স্থানীয়ভাবে ক্রয় করা হয়েছে। আর্মড পুলিশ ব্যাটেলিয়ন-১ এবং ইমিগ্রেশন পুলিশ ইউনিটের মধ্যে বিতরণের জন্যও অনুদান হিসাবে সমপরিমাণ পিপিই দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কোভিড-১৯ প্রতিরোধে কূটনৈতিক নিরাপত্তা বিভাগ সম্মুখসারিতে থেকে কাজ করছে। তারা বাংলাদেশে কোভিড-১৯ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং কোভিড-১৯’র বিস্তার রোধে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রণীত সুরক্ষা বিধি-বিধান ও স্বাস্থ্য উদ্যোগসমূহ বাস্তবায়ন করছে। অনুদান হিসাবে এই পিপিইগুলো পাবার ফলে সম্মুখসারির কর্মী হিসাবে পুলিশ কর্মকর্তাদের জন্য বাংলাদেশে বসবাসরত বিভিন্ন গোষ্ঠী ও মানুষের সুরক্ষা দেয়ার পাশাপাশি উচ্চ ঝুঁকিপূর্ণ কাজে নিজেদের সুরক্ষা নিশ্চিত করা সহজ হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকা মেট্রোপলিটন পুলিশের কূটনৈতিক নিরাপত্তা বিভাগ’কে অনুদান হিসাবে এই পিপিই প্রদান করে গর্বিত বোধ করছে। স্থানীয় জনগোষ্ঠীকে কোভিড-১৯ সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই অনুদান বাংলাদেশ শুল্ক বিভাগের কর্মকর্তাগণ, কমলাপুর রেলওয়ে জেনারেল হাসপাতাল, ইউএসএআইডি’র খাদ্য নিরাপত্তা কার্যক্রম, সশস্ত্র বাহিনী বিভাগ, বাংলাদেশ পুলিশ সদর দপ্তর, বাংলাদেশের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ কারাগারের সংশোধন কর্মকর্তা এবং সারাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের জন্য যুক্তরাষ্ট্র দূতাবাসের সাম্প্রতিক অনুদানের ধারাবাহিকতার অংশ।

এই মহামারী মোকাবেলা এবং আমাদের দু’দেশের মধ্যে বিদ্যমান গভীর সম্পর্ককে আরো জোরদার করতে বাংলাদেশের পাশে থেকে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।

Reneta

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশে ধারাবাহিক পিপিই বিতরণ পরিকল্পনার সপ্তম উদ্যোগ এটি। বাংলাদেশে কোভিড-১৯ মোকাবিলায় এ পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকার যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট, ডিফেন্স, এগ্রিকালচার, ইউএসএআইডি, এবং সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’র মাধ্যমে ৫৬.৫ মিলিয়ন ডলারের অধিক সহায়তা প্রদান করেছে।

কোভিড-১৯’র প্রাদুর্ভাব শুরুর পর থেকে বিভিন্ন দেশের সরকার, আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং বেসরকারি সংস্থাগুলোকে এই মহামারী মোকাবেলায় বিশেষভাবে সহায়তা দেয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্র সরকার শুধু যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট এবং ইউএসএআইডি’র মাধ্যমেই সারা বিশ্বে জরুরী স্বাস্থ্য, মানবিক, অর্থনৈতিক ও উন্নয়ন সহায়তা হিসাবে ১.৬ বিলিয়ন ডলারের অধিক অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে।

বিগত ২০ বছরের বেশী সময় ধরে বাংলাদেশকে দেয়া ১ বিলিয়ন ডলারের অধিক স্বাস্থ্য সহায়তার ধারাবাহিকতায় ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস সারা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে সহায়তা প্রদান করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসডিএমপিযুক্তরাষ্ট্র দূতাবাস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

জুলাই ১৬, ২০২৬

দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

জুলাই ১৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: সন্তানের ছবি হাতে মনকে সান্তনা দেন শহীদ আবু সাইদের মা-বাবা

জুলাই ১৬, ২০২৬

হিসাবের বেড়াজালে আষাঢ়- শ্রাবণ মাস

জুলাই ১৬, ২০২৬

কাতার সফর শেষে দেশে ফিরলেন স্পিকার

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT