চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তর সিটি নির্বাচন নিয়ে আর কোনো আইনি জটিলতা নেই: ইসি

সোমা ইসলাম সোমা ইসলাম
৩:৫৯ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০১৭
রাজনীতি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আর কোনো আইনী জটিলতা নেই। আগামী দু’এক দিনের মধ্যেই সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

দায়িত্বরত মেয়রের মৃত্যুর ৯০ দিনের মধ্যেই এই নির্বাচন অনুষ্ঠিত হবার বাধ্যবাধকতা রয়েছে। শিগগিরই ডিসিসি নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি। রোববার নির্বাচন কমিশনে ২৮ ডিসেম্বর ৯০ টি স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এক আলোচনা সভায় একথা বলেন ভারপ্রাপ্ত সচিব হেলালউদ্দীন আহমেদ।

তবে সেই নির্বাচন ঘোষণা করার ক্ষেত্রে দুটি বিষয় সামনে এসেছে ১) ভোটার তালিকা হালনাগাদ ও ২) উত্তরে যোগ হওয়া ১৮টি নতুন ওয়ার্ডের অমিমাংসিত বিষয়ের সুরাহা। সেই দুটি বিষয়ের সমাধান করেই নির্বাচন ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

Banglabid

এর আগে মেয়র আনিসুল হকের মৃত্যুর কারণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদ শূন্য ঘোষণা করে ৩ ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

অতীতে প্রশাসক দিয়ে মেয়রের দায়িত্ব পালন করানো হলেও ওই আইন রহিত হওয়ায় এখন আর প্রশাসক নিয়োগের সুযোগ নেই। আগস্ট মাস থেকে আনিসুল হক অসুস্থ থাকায় প্যানেল মেয়র দায়িত্ব পালন করছেন। কিন্তু মেয়রের মৃত্যুর কারণে মৃত্যুর দিন থেকে ৯০ দিনের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না প্যানেল মেয়র।

গত ২৯ জুলাই লন্ডনে যান আনিসুল হক। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়। ৩০ নভেম্বর বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে মারা যান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। তার বয়স হয়েছিল ৬৫ বছর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেয়র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৩৪ বছর পর এমন লজ্জায় ভারত

পরবর্তী

‘মেয়ে মানুষ ট্রেন চালাতে এসেছেন কেনো?’

পরবর্তী
একজন নারী ট্রেন চালকের কন্ট্রোল রুমে কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মেয়ে মানুষ ট্রেন চালাতে এসেছেন কেনো?’

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আগের মতো নেই আর শিশু সংগঠনগুলো

সর্বশেষ

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

বাজারে মাছ, মুরগি ও ডিমের দাম বেড়েছে

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জেন্ডার-সংবেদনশীল কনটেন্টে ‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’, আবেদন আহ্বান

আগস্ট ২১, ২০২৬

ম্যাকাইয়ের ভিন্ন কন্ডিশনে যে পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT