চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিএনসিসির কর্মচারীর ওপর হামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১১ অপরাহ্ণ ১৭, মার্চ ২০১৯
অপরাধ
A A

সরকারি আইডিআইপি প্রকল্পে রাস্তার সংস্কার কাজ করতে গিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এক কর্মচারী হামলা শিকার হয়েছেন।

হামলায় আহত ব্যক্তি ডিএনসিসির অঞ্চল-২-এর প্রকৌশল শাখার কার্যসহকারী তারেক আহমেদ।

গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে মিরপুরের পল্লবী এলাকায় এ ঘটনা ঘটে।

সিটি করপোরেশনের কর্মকর্তারা বলছেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় ক্ষিপ্ত হয়ে অথবা চাঁদা আদায়ের উদ্দেশ্যে এই হামলা করা হয়েছে।

এ ঘটনায় হত্যাচেষ্টা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে শনিবার রাতে পল্লবী থানায় মামলা (নং- ৪৮) করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মিরপুরের ৬ নম্বর সেক্টরে রাত দেড়টার দিকে বিটুমিন কার্পেটিং দ্বারা রাস্তার উন্নয়ন কাজ তদারকি করছিলেন তারেক আহমেদ। ওই সময় মো. আবু বকর সিদ্দিকী এসে কাজের ঠিকাদার আব্দুল আউয়ালের প্রতিনিধি মো. সাইদুর রহমান দুলালকে খোঁজ করে।

Reneta

এক পর্যায়ে প্রতিনিধি কাউকে না পেয়ে তারেককে মারধর শুরু করেন। তিনি দৌড়ে পালাতে চাইলে রিভলবার বের করে গুলি করবার ভয় দেখান আবু বকর সিদ্দিকী। এরপর তাকে ধরে রিভলবারের বাঁট দিয়ে মাথায় আঘাত করতে থাকেন।

আহত তারেক আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, ঘটনার সময় আমি ছাড়া সিটি করপোরেশনে কেউ ছিল না। পাশে ঠিকাদারি প্রতিষ্ঠানের দুজন ছিলেন। আবু বকরের রিভলভারের আঘাতে আমার মাথায় সাতটি সেলাই দিতে হয়েছে। স্থানীয় লোকজন আমাকে প্রথমে ডেলটা হাসপাতালে নিয়ে যায়, পরে সেখানকার চিকিৎসকরা আমাকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা নেয়ার পরামর্শ দেয়।

তিনি আরো বলেন, ঘটনার সময় আবু বকর আমার শার্টের পকেট থেকে তিন হাজার টাকা নিয়ে যায়।

ডিএনসিসির অঞ্চল-২-এর নির্বাহী প্রকৌশলী ইনামুল কবির চ্যানেল আই অনলাইনকে বলেন, রাস্তাগুলো সংস্কার করতে গিয়ে অনেকের অবৈধ স্থাপনা-দোকান উচ্ছেদ করা হয়েছে। এসব উচ্ছেদ করায় ক্ষিপ্ত হয়ে অথবা চাঁদা আদায়ের উদ্দেশ্যে এই হামলা করা হয়েছে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে পল্লবী থানার ওসি (অপারেশন) মো. এমরানুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, আসমি আবু বকর সিদ্দিকী পলাতক আছে। আমরা তাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিএনসিসি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভিয়েতনাম মিশনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন

পরবর্তী

সোমবার ক্রিকেটারদের জন্য বিশেষ প্রার্থনা

পরবর্তী
শনিবার রাতে দেশে ফেরেন তামিম-মুশফিকরা

সোমবার ক্রিকেটারদের জন্য বিশেষ প্রার্থনা

বাংলাদেশে চলন্ত বাসে ধর্ষণের ঘটনা, লজ্জাজনক পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে কিশোরীকে গণধর্ষণ

সর্বশেষ

দ্বিতীয়বার বিয়ে করলেন জেনিফার উইনগেট

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শাপলা চত্বর হত্যাযজ্ঞ ছিল পরিকল্পিত, প্রধান আসামি শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে ফেসবুকে বড় ধরনের বিভ্রাট, লগইনে সমস্যা

জুলাই ১৯, ২০২৬

স্পেনের হাতেই বিশ্বকাপ দেখতে চান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

জুলাই ১৯, ২০২৬

স্পেন বনাম আর্জেন্টিনা: ফাইনালের আগে পরিসংখ্যান কী বলে?

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT