চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে কিশোরীকে গণধর্ষণ

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৮:৪৪ অপরাহ্ণ ১৭, মার্চ ২০১৯
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের সখীপুরে বন্ধুকে গাছের সঙ্গে বেঁধে এক কিশোরীকে গণধর্ষণ করেছে কয়েকজন দুর্বৃত্ত। তারা ধর্ষণের চিত্র মোবাইল ফোনেও ধারণ করে। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগ জালাল উদ্দিন (২৫) নামের একজনকে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় রোববার দুপুরে ধর্ষণের শিকার ওই কিশোরীর বাবা বাদী হয়ে সখীপুর থানায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, গত সোমবার বিকেলে সখীপুর উপজেলার ওই কিশোরী তার বন্ধুর সঙ্গে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের উলিয়াচালা খেলার মাঠের পাশে বসে গল্প করছিল। সেসময় ওই ইউনিয়নের দক্ষিণ ঘাটেশ্বরী গ্রামের ইসরাফিলের ছেলে সাদ্দাম হোসেন (২৭) তার বন্ধু আশরাফুল (২৬), জালাল (২৫), নজরুল (৩০) ও আফাজ (২৩) মোটরসাইকেল নিয়ে সেখানে যায়।

পরে তাদেরকে হাত-মুখ বেঁধে পাশের একটি বনে নিয়ে বন্ধুকে গাছের সঙ্গে বেঁধে রেখে কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে। সেই ধর্ষণের ভিডিও ধারণ করে। পরে তাদেরকে বিবস্ত্র করে আপত্তিকর দৃশ্যও মোবাইল ফোনে ধারণ করে রাখে।

বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত চলে তাদের ওপর এমন পাশবিক নির্যাতন চলে। ঘটনা কাউকে জানালে অশ্লীল ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ছেড়ে দেওয়া হয়।

স্থানীয় ইউপি সদস্য হিরো তালুকদার বলেন, ঘটনাটি দুঃখজনক ও নিন্দনীয়। এর সাথে জড়িতরা এলাকার চিহ্নিত বখাটে। জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন তিনি।

Reneta

সখীপুর থানার অফিসার ইনচার্জ আমীর হোসেন বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে ধারণ করা ভিডিওসহ করা মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের অভিযান চলছে।’

কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণধর্ষণধর্ষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র: ইতিহাস সংরক্ষণে এক দশক

জুলাই ১৬, ২০২৬

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের আগে আবারও আলোচনায় ফকল্যান্ড যুদ্ধ

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ১০০ বিলিয়ন ডলার’

জুলাই ১৬, ২০২৬

মধ্যপ্রাচ্য সংকটে টানা চতুর্থ দিন বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

জুলাই ১৬, ২০২৬

ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT