চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিটেন নির্বাচন: হঠাৎ আলোচনায় আসা ডিইউপি সম্পর্কে কতটুকু জানি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৪ অপরাহ্ণ ১০, জুন ২০১৭
আন্তর্জাতিক
A A

ব্রিটেন নির্বাচনে কনজারভেটিভ পার্টির ফলাফল বিপর্যয়ের পর হঠাৎ করেই আলোচনায় এসেছে ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টি (ডিইউপি)। নর্দার্ন আয়ারল্যান্ডের দলটি বৃহস্পতিবারের নির্বাচনে ১০টি আসন পেলেও তারা কনজারভেটিভদের সরকার গঠনে সহায়ক হয়ে উঠছে।

হঠাৎ করেই আগ্রহের কেন্দ্রবিন্দুতে আসা দলের বিষয়ে জানতে শুক্রবার সকাল থেকে তাদের ওয়েবসাইটে সারাবিশ্বের মানুষ হুমড়ি খেয়ে পড়ে। গুগলেও সবচেয়ে বেশিবার খোঁজা হয়েছে ডিইউপি’কে।

প্রয়োজনীয় আসন (৩২৬) সংখ্যার চেয়ে ৮টি কম পাওয়া কনজারভেটিভ পার্টি ডিইউপির সমর্থন নিয়ে সরকার গঠন করতে চায়।এমন পরিস্থিতিতে ডিইউপির পরিচয় তাদের রাজনৈতিক অবস্থান প্রভৃতি বিষয় নিয়ে কৌতুহল জাগাটাই স্বাভাবিক।

ডিইউপি নেতা অরলিন ফস্টার অবশ্য এখনও কনজারভেটিভ পার্টিকে সমর্থনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। কিসের ভিত্তিতে দল দুটির মধ্যে সমঝোতা হবে তাও নিশ্চিত নয়। তবে পর্দার আড়ালে আলোচনা চলছে দল দুটির মধ্যে।

ডিইউপি’র নেতা আরলিন ফস্টারকে কঠিন চরিত্রের মানুষ হিসেবে মনে করা হয়। আট বছর বয়সে তার বাবাকে আইআরএ গুলি করেছিল। ১৯৮৮ সালে ফস্টারের স্কুলবাসের নিচে একটি বোমার বিস্ফোরণ ঘটে। সেসময় ভাগ্যক্রমে বেঁচে যান তিনি।

‘ক্যাশ ফর অ্যাশ’ স্ক্যান্ডালের কারণে প্রথমে আলোচনায় আসেন তিনি। তার বিরুদ্ধে অভিযোগ: নবায়নযোগ্য উষ্ণতার কর্মসূচিতে নর্দার্ন আয়ারল্যান্ডের করের টাকা থেকে ৫০০ মিলিয়ন পাউন্ড ক্ষতি করেছেন। ফস্টার অবশ্য এ অভিযোগ অস্বীকার করেন।

Reneta

নির্বাচনের ফল ঘোষণার পরপরই ফস্টার এক রেডিও সাক্ষাৎকারে বলেন, আমরা কী করতে যাচ্ছি তা বলতে পারার সময় এখনও হয়নি। আমি মনে করি পার্লামেন্ট গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত পর্যন্ত অপেক্ষা করা দরকার। আমি মনে করি, এ সপ্তাহের শেষ দিকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হবে।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, কনজারভেটিভদের সঙ্গে দেশকে স্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে আগ্রহী ডিইউপি।

গণমাধ্যম ব্যক্তিত্ব জন স্নো’র টুইট

ডিইউপি মূলত ইউনিয়নপন্থী (ইউরোপ নয়, ইউকে), ব্রেক্সিটপন্থী এবং রক্ষণশীল। বিতর্কিত মতামতের জন্য খ্যাতি রয়েছে দলটির। কনজারভেটিভদের মতো তারাও সন্ত্রাসবাদ আইন পুনর্বিবেচনার পক্ষে।

গার্ডিয়ান পত্রিকার ডেপুটি এডিটর পল জনসনের টুইট। ডিইউপির বিতর্কিত অবস্থান আলোড়ন তুলেছে সর্বত্র।

সমলিঙ্গের বিয়ে এবং গর্ভপাতবিরোধী
সমলিঙ্গের বিয়ে এবং গর্ভপাত বিরোধিতা করে ডিইউপি। বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া নর্দার্ন আয়ারল্যান্ডে গর্ভপাত এখনও অবৈধ। যুক্তরাজ্যের মধ্যে একমাত্র নর্দার্ন আয়ারল্যান্ডেই সমলিঙ্গের বিয় অবৈধ। সমলিঙ্গের বিয়ের অনুমোদনের প্রস্তাবে ভেটো দিয়ে তা আটকে দেয় ডিইউপি।

ব্রেক্সিটপন্থী
ডিইউপি ব্রেক্সিটের পক্ষে প্রচারণা চালিয়েছে, কিন্তু এবারের নির্বাচনী ইশতেহারে দলটি আয়ারল্যান্ডের সঙ্গে সীমান্তে বিরোধহীন অবস্থার পক্ষে যুক্তি তুলে ধরে। আসন্ন ব্রেক্সিট আলোচনায় ইউরোপীয় ইউনিয়নসহ আয়ারল্যান্ডের মধ্য দিয়ে সাধারণ ভ্রমণপথের কথা নিয়ে আলোচনা হবে।

জনকল্যাণে ব্যয়
দলটির ইশতেহারে পেনশনের ট্রিপল লক ও শীতের সময় জ্বালানিতে সার্বজনীন ভাতার কথা বলা হয়েছে। অথচ এই দুই নীতিই প্রত্যাহারের ঘোষণা দিয়েছে কনজারভেটিভরা।

বৃহস্পতিবারের নির্বাচনের ফলাফলে মোট ৬৫০টি আসনের মধ্যে কনজারভেটিভ পার্টি পেয়েছে ৩১৮টি আসন। নিকটতম প্রতিদ্বন্দ্বী লেবার পার্টি পেয়েছে ২৬১টি, এসএনপি ৩৫ এবং এলডি (লিব ডেম) পেয়েছে ১২টি আসন। অন্যান্য দল ২৩টি আসন পেয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিইউপিব্রিটিশ নির্বাচনব্রিটেন নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

নকআউটে পর্তুগালের সামনে ক্রোয়েশিয়া, ৫২ বছর পর ফিরে কঙ্গোর ইতিহাস

জুন ২৮, ২০২৬

ক্রোয়েশিয়াকে সঙ্গী করে গ্রুপচ্যাম্পিয়ন ইংল্যান্ড, ১৬ বছর পর নকআউটে ঘানা

জুন ২৮, ২০২৬

আবারও ড্রেসিংরুমে আবেগঘন বার্তা রেখে গেল ইরান

জুন ২৭, ২০২৬

‘শুধু নির্যাতিত নই, দুর্ভাগাও’: ইরান কোচ

জুন ২৭, ২০২৬

উগার্তের চোটে ফিফার ক্ষতিপূরণ পেতে পারে ইউনাইটেড

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT