চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল ২৮ আগষ্ট শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৯ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০১৬
স্পোর্টস
A A

ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ২৮ আগস্ট বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামস্থ শহীদ ক্যাপ্টেন (অব:) এম মনসুর আলী হ্যান্ডবল মাঠে শুরু হচ্ছে। প্রতিযোগিতা উপলক্ষে আজ (২৩ আগস্ট) ডিআরইউর সাগর-রুনী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়।

সংবাদ সম্মেলনে ডিআরইউ’র সভাপতি জামাল উদ্দীন বলেন, এ বছরই আমরা প্রথমবারের মতো সফল ক্রীড়া সম্পাদকের নেতৃত্বে সদস্য ও সন্তানদের সাঁতার প্রশিক্ষণ, পারিবারিক ক্রীড়া উৎসব ও হ্যান্ডবল টুর্নামেন্টের আয়োজন করেছি। ৬ বছরের দীর্ঘ বিরতির পর আয়োজন করতে যাচ্ছি মিডিয়া কাপ ফুটবলের মতো বড় একটি টুর্নামেন্ট, যা ডিআরইউ’র সেরা একটি আয়োজন। সামনে আমরা আরো বেশ কয়েকটি টুর্নামেন্টের আয়োজন করব।

সাধারণ সম্পাদক রাজু আহমেদ জানান, ডিআরইউর সফল ক্রীড়া সম্পাদকের নেতৃত্বে আমরা বেশ কয়েকটি ইভেন্ট ভালোভাবে শেষ করতে পেরেছি, আমরা এবার ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টটিও সুন্দরভাবে শেষ করতে চাই। ভবিষ্যতে আমরা ডিআরইউর ক্রীড়ায় একটি ভিন্নমাত্রা যোগ করতে চাই।

Banglabid

সংবাদ সম্মেলনে ক্রীড়া সম্পাদক মো: মজিবুর রহমান টুর্নামেন্টটি সুন্দরভাবে সম্পন্ন সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়া তিনি ভেন্যুসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করায় হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুরকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের শুরুতেই প্রতিযোগিতার ট্রফি উন্মোচন করা হয়। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ট্রফি ছাড়াও নগদ ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা এবং রানার্স আপ দল ট্রফি ছাড়াও নগদ ২০,০০০/- (বিশ হাজার) টাকা অর্থ পুরস্কার লাভ করবে। এছাড়া সুশৃংখল দলকে ফেয়ার প্লে ট্রফি দেয়া হবে। ম্যান অব দ্য টুর্নামেন্ট এবং প্রতিম্যাচের সেরা খেলোয়াড়কে স্পন্সর প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।

এবারের প্রতিযোগিতায় ৩৪টি জাতীয় দৈনিক, সংবাদ সংস্থা, অনলাইন মিডিয়া এবং স্যাটেলাইট চ্যানেল অংশগ্রহণ করবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিআরইউ মিডিয়া কাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গ্যাস দুর্ঘটনার আশপাশের এলাকায় মাছ ও গাছপালার ক্ষতি

পরবর্তী

মুন্সীগঞ্জে হবে সুপার ক্রিটিক্যাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র

পরবর্তী

মুন্সীগঞ্জে হবে সুপার ক্রিটিক্যাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র

ইমাম হত্যা: মোরেলকে অভিযুক্ত করেছে গ্র্যান্ড জুরি

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT