চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিআরইই যৌথ মহড়া ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত হতে সাহায্য করে: মিলার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৬ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০১৯
বাংলাদেশ
A A
বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত-আর্ল আর মিলার

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার বলেছেন, ‘ডিজাস্টার রেসপন্স এক্সারসাইজ অ্যান্ড এক্সচেঞ্জ’ (ডিআরইই) যৌথ মহড়া আমাদেরকে সম্ভাব্য ভূমিকম্পের জন্য আরও ভালোভাবে প্রস্তুত হতে সাহায্য করে। ভূমিকম্পের পরপর আমরা যে কঠিন পরিশ্রম ও দুর্ভোগের শিকার হতে পারি তার জন্য আমাদের প্রস্তুত করে। এটি আমাদেরকে শুধু স্থানীয়ভাবে নয়, বরং জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে ভাবতে প্রণোদিত করে। আমাদেরকে ডিআরইই’র অংশগ্রহণকারীদের কাছ থেকে শিখতে, নেতৃত্ব দিতে ও অনুসরণ করতে উৎসাহিত করে। অন্যদের সহায়তা করার জন্য নিজেদের তৈরি হতেও প্রণোদনা যোগায়।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ‘ডিজাস্টার রেসপন্স এক্সারসাইজ অ্যান্ড এক্সচেঞ্জ’ (ডিআরইই) সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, এটি বাংলাদেশে ডিআরইই’র নবম বার্ষিক আয়োজন।তবে ২০১৮সালে সিঙ্গাপুরে গত এপ্রিলে বাংলাদেশ যৌথভাবে তার প্রথম বহুজাতিক দুর্যোগ মোকাবেলা মহড়াটি আয়োজন করার পর থেকে ডিআরইই’র প্রথম আয়োজন।

‘গত একদশকে ডিআরইই মহড়ায় অংশগ্রহণকরে অর্জিত গভীর জ্ঞান ও অভিজ্ঞতা বাংলাদেশ যেভাবে বিদেশে বিস্তার করতে পারছে তা এ কর্মসূচির কার্যকারিতা এবং ভূমিকম্প ও অন্যান্য বিপর্যয়ের জন্য প্রস্তুতি নিতে বাংলাদেশের আগ্রহেরই প্রমাণ।’

মিলার বলেন, গত কয়েক বছরে দক্ষিণ এশিয়ায় বেশ কয়েকটি বড় ভূমিকম্প হয়েছে। এসব অভিজ্ঞতা এ দুর্যোগ কী পরিমাণ ভয়াবহ ও অনিশ্চিত হতে পারে সে কথাই স্মরণ করিয়ে দেয়।

‘এটি আমাদের সবাইকে ভবিষ্যতের ডিআরইই’তে গুরুত্বপূর্ণ অংশীদারদের যুক্ত করতে আহ্বান জানায়।এছাড়া বাংলাদেশকে তার আঞ্চলিক প্রতিবেশিদের সহায়তা করতে প্রস্তুত করছে এবং দুর্যোগের সময় পরিকল্পনা, সাড়া দেওয়া ও সহযোগিতা করতে প্রস্তুত করছে। আজ এখানে উপস্থিত প্রত্যেকের সহায়তা ছাড়া এর কোনটাই করা সম্ভব হবে না।’

Reneta

রাষ্ট্রদূত আর্ল আর মিলার বলেন, আজকের উপস্থিত প্রতিনিধিদের মধ্যে বেশ কয়েকটি দেশের সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে যোগ দিয়েছেন সরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান, এনজিও এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিরা, যা খুবই আনন্দের।এটি এক বিস্তৃত পরিসরের সমন্বয় যাদের প্রত্যেকের রয়েছে অনন্য যোগ্যতা ও দক্ষতা এবং সম্মিলিত ভাবে যা অনেক বেশি করতে সক্ষম।

তিনি বলেন, আপনাদের সুপারিশগুলো ভবিষ্যতের দুর্যোগ মোকাবেলা কৌশলের মহড়া আরও উন্নত করতে সহায়তা করবে। অনুগ্রহ করে আপনারা আজকের পরও ডিআরইই নেতৃত্বের সঙ্গে আপনাদের ভাবনা ও পরিকল্পনা বিনিময় করবেন যাতে আমরা এই অভিন্ন প্রচেষ্টাকে এগিয়ে নিতে পারি। আমার প্রত্যাশা, আপনারা এসপ্তাহে অর্জিত শিক্ষা নিজেদের মধ্যে ধারণ করবেন এবং ভবিষ্যত দুর্যোগ মোকাবেলায় আমাদের সম্মিলিত উদ্যোগকে জোরদার করতে তা কাজে লাগাবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্ল আর মিলারযুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশে ফিরেছেন ৩২ হাজার ৮৩২ জন হাজি

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাকে বাসযোগ্য করতে নাগরিক সচেতনতা জরুরি: মির্জা ফখরুল

জুন ৬, ২০২৬

সমালোচনার মুখে পানির বোতল নিয়ে সিদ্ধান্ত বদলালো ফিফা

জুন ৬, ২০২৬

বাজেটে বাড়তে পারে বড় গাড়ির কর, পরিবর্তন আসছে ইভির শুল্কনীতিতে

জুন ৬, ২০২৬

ভালুকায় খেজুর চাষের সাফল্যের পর এবার রস-গুড় উৎপাদনের উদ্যোগ

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT