যুক্তরাষ্ট্রের ডালাস অঙ্গরাজ্যে আয়োজিত ‘ডালাস বাংলা চলচ্চিত্র উৎসবে’ আজীবন সম্মাননা পেলেন বরেণ্য অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। আয়োজকরা জানিয়েছেন, এটি উৎসবের ষষ্ঠ আসর, শুরু হয়েছে শুক্রবার (০৪ আগস্ট)। ববিতা অভিনীত ‘নয়নমনি’ সিনেমা দিয়েই উৎসবটি শুরু হয়েছে। জানা গেছে, আয়োজনে তার হাতে সম্মাননা তুলে দিয়েছেন ডালাসের মেয়র। ডালাস অ্যাঞ্জেলিকা ফিল্ম সেন্টারে অনুষ্ঠিতব্য এ আয়োজন করছে ‘সৃজনের হাট’ নামে একটি সংগঠন।






