চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাবল সেঞ্চুরিতে যত রেকর্ডের পাতায় মুশফিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৯ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

অসাধারণ, দুর্দান্ত, নান্দনিক, দায়িত্বশীল, লড়াকু- সব বিশেষণই দারুণভাবে মানিয়ে যায় মুশফিকুর রহিমের ইনিংসের পাশে। ব্যাটিংয়ে নেমেছিলেন প্রথম দিনের সকালে, যখন ২৬ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ। জিম্বাবুয়ে বোলারদের সামনে বুক চিতিয়ে লড়াই করে দলের স্কোর ৫০০ পার করেছেন। ডাবল সেঞ্চুরি তুলেছেন দ্বিতীয় দিনের চা-বিরতির পর। খেলেছেন ৪০৭ বল। এরপর সাকিবের ‘সর্বোচ্চ’ ২১৭ টপকানোর পরই ইনিংস ঘোষণার সিদ্ধান্তে যায় বাংলাদেশ।

রোববার ম্যাচের প্রথম দিন ১৬১ রান করে আউট হওয়া মুমিনুল হক জানিয়েছিলেন এই উইকেটে ব্যাটিং করা কঠিন। থিতু হওয়া ব্যাটসম্যানও হঠাৎ করে এখানে আউট হয়ে যেতে পারেন। সেই ২২ গজে মুশফিক ৫৬৪ মিনিট কাটিয়ে করেছেন ডাবল সেঞ্চুরিটি।

এক ডাবলে যত রেকর্ড
*বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে মিরপুরে ডাবল সেঞ্চুরি করেছেন মুশফিক। এই মাঠে দেশের হয়ে সর্বোচ্চ ইনিংসটি ছিল মুমিনুল হকের। এই ম্যাচেই এ বাঁহাতি করেন ১৬১।

*দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেছিলেন মুশফিক। পরে একটি ডাবল হাঁকান তামিম ইকবাল ও সাকিব আল হাসান। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে দুটি ডাবল সেঞ্চুরির মালিক হলেন মুশফিক।

*এতদিন সাকিবের ২১৭ ছিল টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস। অপরাজিত ২১৯ রান নিয়ে সেই আসনে বসেছেন মুশফিক।

*ইনিংসে সবচেয়ে বেশি বল খেলা বাংলাদেশি ব্যাটসম্যান ছিলেন মোহাম্মদ আশরাফুল। গলে শ্রীলঙ্কার বিপক্ষে ৪৯৯ মিনিট উইকেটে থেকে ৪১৭ বল খেলে ১৯০ রানে আউট হন আশরাফুল। ৪২১ বল খেলে মুশফিক ছাড়িয়ে গেছেন আশরাফুলকে।

Reneta

*শের-ই-বাংলা স্টেডিয়ামে ডাবল সেঞ্চুরি করা ব্যাটসম্যান হিসেবে মুশফিকের নাম উঠছে চার নম্বরে। ২০১২ সালে এই মাঠে প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরি করেন ক্যারিবীয় ব্যাটসম্যান শিবনারায়ন চন্দরপল (অপরাজিত ২০৩)। এর দুই বছর পর একই সংগ্রহ পেয়েছিলেন লঙ্কান মাহেলা জয়াবর্ধনে। আর ২০১৫ সালে ২২৬ রানের ইনিংস খেলেন পাকিস্তানের আজহার আলী।

*টেস্ট ইতিহাসে প্রথম উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে দুটি ডাবল সেঞ্চুরি করলেন মুশফিক। সাঙ্গাকারার একাধিক ডাবল আছে, কিন্তু তার মধ্যে কেবল একটি ম্যাচে তিনি উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেছেন।

*আমিনুল ইসলামের গড়া সময়ের দিক থেকে সবচেয়ে দীর্ঘ ইনিংসের রেকর্ড ভেঙেছেন মুশফিক। এদিন তিনি  ক্রিজে ছিলেন ৫৩৬ মিনিটের বেশি। ১৭ বছর আগে ভারতের বিপক্ষে বাংলাদেশের অভিষেক টেস্টে ১৪৫ রান করার পথে ৫৩৫ মিনিট ব্যাটিং করেন আমিনুল। মিরপুর টেস্টের দ্বিতীয় দিন সেই রেকর্ড নতুন করে লেখান মুশফিক।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মুশফিকুর রহিমলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন বিদ্যুৎ

মে ২১, ২০২৬

রামিসা হত্যার সুষ্ঠু ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর আশ্বাস

মে ২১, ২০২৬

শিশু ধর্ষণচেষ্টাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা, ২ সাংবাদিক গুলিবিদ্ধ

মে ২১, ২০২৬

কেমন হল সাদিও ‎মানেদের বিশ্বকাপ দল

মে ২১, ২০২৬

এক সপ্তাহে তদন্ত প্রতিবেদন, রামিসা হত্যার বিচার দ্রুত শেষ করার আশ্বাস

মে ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT