চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাকাতির মালামালসহ গ্রেপ্তার ৪

আরেফিন তানজীবআরেফিন তানজীব
৬:১৬ অপরাহ্ণ ২৫, মে ২০১৭
অপরাধ
A A

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা পূর্ব বিভাগের একটি টিম অভিযান পরিচালনা করে ওয়াল্টন শোরুমের ডাকাতির মালামাল উদ্ধারসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেফতারকৃতদের নাম: মো. রবিউল করিম ওরফে রবি, মো. রাসেল হক, মো. আব্বাস এবং মো. মোস্তফা। এসময় তাদের থেকে ৩টা ওয়াল্টন ফ্রিজ, ১টি ওয়াল্টন টিভি, ১টি ওয়াল্টন মোবাইল ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৩ মে) পাবনা ও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার ও মালামাল উদ্ধার করা হয়।

রমনায় ডিএমপি মিডিয়া সেন্টারে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার মো. আবদুল বাতেন। বাকি পণ্যগুলো উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে বলে জানান তিনি।

এপ্রিলের ২৯ তারিখে ওয়ারি থানার ১ নং রামকৃষ্ণ মিশন রোডে নিউ নেশন বিল্ডিং-এর পাশে রাত সাড়ে ১১টায় ওয়াল্টন শোরুমের সামনে কাভার্ড ভ্যান হতে ওয়াল্টন পণ্য নামানোর সময় ৮-১০ জন ডাকাত একটি পিকআপ যোগে এসে ওয়াল্টনের স্টাফ ও সিকিউরিটি গার্ডদের জিম্মি করে। এরপর ডাকাতেরা ৩টা ফ্রিজ, ৭টা এলইডি টিভি এবং ১টি ফ্যান ডাকাতি করে নিয়ে যায়।

Reneta

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা রাজধানীসহ বিভিন্ন মহাসড়কে রাত্রী কালিন ডাকাতি করে।

তারা আরও জানায়, চলতি বছরের এপ্রিলের ১৯ তারিখ একইভাবে রাত ১২ টায় মিরপুরের মনিপুরের মোহনা এন্টারপ্রাইজ (ওয়াল্টন শোরুম) থেকে  ৬টি ফ্রিজ, ১৮টি টিভি ও ৭ হাজার টাকা ডাকাতি করে নিয়ে যায়।

ছবি: সাকিব-উল-ইসলাম

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডাকাত গ্রেফতারডাকাতি
শেয়ারTweetPin

সর্বশেষ

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

জুন ৩০, ২০২৬

মুস্তাফা মনোয়ারের সৃষ্টি ও আদর্শকে ধারণ করে দেশের শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ হবে

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT