চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাকসু ভিপি নুরসহ ২৯ জনের বিরুদ্ধে পাল্টা মামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৭ অপরাহ্ণ ২৬, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

ডাকসু ভবনে অবৈধ জনতাবদ্ধ হয়ে অনধিকার প্রবেশ করে হত্যার উদ্দেশ্যে মারধর ও চুরির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরসহ ২৯ জনকে আসামি করে রাজধানীর শাহবাগ থানায় মামলা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়েরর শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ছাত্র ডিএম সাব্বির হোসেন বাদী হয়ে গতকাল বুধবার মামলাটি দায়ের করেছেন।

ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার (এসি) শেখ মোহাম্মদ শামীম চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।

Banglabid

জানা যায়, মামলায় এক নম্বর আসামি নুরুল হক নুর। অন্য আসামিদের মধ্যে ফারুক হাসান, রাশেদ খাঁন, এপিএম সুহেল, হাসান আল মামুন, মশিউর রহমান, আবু হানিফ, আমিনুল ইসলাম, তুহিন ফারাবী, মেহেদি হাসান উল্লেখযোগ্য।

শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন্স) মাহবুবুর রহমান জানান, মামলায় নুরসহ ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫-১৬ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে সাব্বির অভিযোগ করেছেন: গত রোববার ডাকসু ভিপি নুর বহিরাগতদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মহড়া দেওয়া এবং ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টা করে। এক পর্যায়ে তারা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বেশ কয়েকজনের ওপর হামলা চালিয়ে তাদের হত্যার চেষ্টা চালায় এবং মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।

Reneta

এর আগে সোমবার রাতে আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৩৫ জনকে আসামি করে মামলা করেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রইচ উদ্দিন।

এছাড়া হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ ৩৭ জনকে আসামি করে মঙ্গলবার রাতে নুরের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়।

রোববার দুপুরে ডাকসু ভবনের ভেতরে এবং বাইরে ভিপি নুর এবং তার সহযোগীদের ওপর মুক্তিযুদ্ধ মঞ্চ হামলা চালায়। প্রায় আধঘণ্টা চলে সেই হামলা। এতে ভিপি নুরসহ আহত হয় অন্তত ১৫ জন।

হামলার প্রায় এক ঘণ্টা পর ঢাবি প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী ঘটনাস্থলে গিয়ে ভিপি নুর ও তার সহযোগীদের উদ্ধার করেন। পরে তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাকা সিটি নির্বাচন: আগামী শুক্র-শনিবার ব্যাংক খোলা থাকবে

পরবর্তী

অশ্রুসিক্ত সাঈদ খোকন বললেন, ‘রাজনীতিতে কঠিন সময় যাচ্ছে’

পরবর্তী

অশ্রুসিক্ত সাঈদ খোকন বললেন, ‘রাজনীতিতে কঠিন সময় যাচ্ছে’

শৈত্যপ্রবাহ: নিম্ন আয়ের মানুষের ভোগান্তি লাঘবে পদক্ষেপ কী?

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT