চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাকসু নেতাদের হাতে প্রথম উড়েছিল জাতীয় পতাকা: ঢাবি উপাচার্য

মনোয়ার হোসেন মান্নামনোয়ার হোসেন মান্না
৫:০৬ অপরাহ্ন ০২, মার্চ ২০১৮
শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারা প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

পতাকা উত্তোলন দিবস উপলক্ষে শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন উপাচার্য। এ উপলক্ষে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

উপাচার্য বলেন: ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনে ডাকসুর তৎকালীন ছাত্রনেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

এসময় আবারও ডাকসু গঠন করা হবে বলে মন্তব্য করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

তিনি বলেন: বঙ্গবন্ধু যখন ডাকসু নেতাদেরকে সেদিন একটি বিপ্লবী উদ্যোগ গ্রহণ করতে বললেন তখন ডাকসুসহ অন্যান্য ছাত্রনেতারা জাতীয় পতাকা উত্তোলন করার সিদ্ধান্ত নিলেন। এখানে ডাকসুর গুরুত্ব কতটুকু সেটি
অনুভব করি। সেদিন ডাকসুর নেতারা জাতীয় পতাকা উত্তোলনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তাদের হাতেই ২ মার্চ ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন হয়েছিল। এজন্য ডাকসু আবার গঠন করা হবে। কারণ ডাকসু যেকোন গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রেখেছে।

Reneta

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দীন, বিজনেস অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, রেজিস্টার এনামউজ্জামান, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন। বাংলা বিভাগের অধ্যাপক ড. সৌমিত্র শেখর অনুষ্ঠান সঞ্চলানা করেন।

Jui  Banner Campaign
ট্যাগ: ডাকসুঢাবি
শেয়ারTweetPin1

সর্বশেষ

যে চারটি আসনে ‘না’ ভোট জিতেছে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বিএনপি ও জামায়াতের সংঘর্ষে আহত ৮

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ কাদের দখলে?

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

‘গাদ্দারি’র অভিযোগ তুললেন সারোয়ার তুষার

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

পটল কন্যা পুতুলের জয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT