চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাকসু নির্বাচন: ১৮ দফা অঙ্গীকার নিয়ে ছাত্রলীগের ইশতেহার ঘোষণা

মনোয়ার হোসেন মান্নামনোয়ার হোসেন মান্না
৯:১৫ অপরাহ্ণ ০৬, মার্চ ২০১৯
- লিড নিউজ, শিক্ষা
A A

স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় গড়তে ১৮ দফা অঙ্গীকার নিয়ে ডাকসু নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে ছাত্রলীগের নেতৃত্বাধীন সম্মিলিত শিক্ষার্থী সংসদ।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে নির্বাচনী প্যানেলের পরিচিতি সভায় এ ইশতেহার ঘোষণা করা হয়।

প্যানেলের এজিএস প্রার্থী সাদ্দাম হোসাইনের সঞ্চালনায় পরিচিতি সভায় কেন্দ্রীয় প্যানেলের সদস্যদের পরিচয় করিয়ে দেন ভিপি প্রার্থী রেজওয়ানুল হক চৌধুরী শোভন। এতে ইশতেহার পাঠ করেন জিএস প্রার্থী গোলাম রাব্বানী। এতে প্যানেলটির নির্বাচনী পরিচালনা কমিটির চেয়ারম্যান সনজিত চন্দ্র দাসসহ প্যানেলের বিভিন্ন হল সংসদের প্রার্থীরা উপস্থিত ছিলেন।

ঘোষিত ইশতেহারে প্যানেলটির অঙ্গীকারগুলো হলো-
১. পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন
২. বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম অটোমেশনের আওতায় আনা
৩. ই-মেইলের সকল একাডেমিক কার্যক্রম পরিচালনা করা
৪. মানহীন সান্ধ্যকালীন কোর্স ও সাত কলেজের অধিভুক্তি বাতিল
৫. অবৈধভাবে আদায়কৃত বর্ধিত হল ও বিভাগ ফি এবং জরিমানা বন্ধ করা
৬. ক্যাম্পাসে অবাধ গণপরিবহণ চলাচল বন্ধ ও রাত ১০টার পর প্রাইভেট পরিবহণ বন্ধ করা এবং ক্যাম্পাসে রিকসা ভাড়া নির্ধারণ
৭. ক্যাম্পাসে ‘অ্যাপ’ ভিত্তিক মোটরসাইকেল সার্ভিস চালু করা
৮. বাসের সময় ও রুট বৃদ্ধি, বাসে ওয়াইফাইয়ের ব্যবস্থা, গরমে এসির ব্যবস্থা ও অ্যাপের মাধ্যমে বাসের সময়সূচী ও অবস্থান জানানো
৯. হলের খাবারের মান উন্নয়নে ভর্তুকি বৃদ্ধি
১০. সন্ত্রাস ও মাlকমুক্ত ক্যাম্পাস
১১. গবেষণায় বরাদ্দ বৃদ্ধি
১২. শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালুকরণ
১৩. শিক্ষার্থীদের স্বাবলম্বী করতে বিশেষ পরিকল্পনা
১৪. শিক্ষা সফরে ডাকসু থেকে বরাদ্দ
১৫. মোতাহার হোসেন ও মোকাররম ভবনে ক্যাফেটেরিয়া চালু
১৬. সকল শিক্ষার্থীর স্বাস্থ্য বীমা
১৭. ছাত্র-শিক্ষক সম্পর্ক উন্নয়নে বিভিন্ন কর্মসূচি
১৮. আদিবাসী ও পাহাড়ি শিক্ষার্থীদের নিজস্ব সংস্কৃতি চর্চাকেন্দ্র নির্মাণ।

পরিচিতি সভায় রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন: ডাকসু নির্বাচনে ভোট দেওয়া শিক্ষার্থীদের অধিকার। দীর্ঘ ২৮ বছর ধরে প্রশাসন এ অধিকার থেকে আমাদের বঞ্চিত রেখেছে। আমরা সৌভাগ্যবান যে, দীর্ঘদিন পর আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি। ছাত্রলীগই পারে শিক্ষার্থীদের সকল স্বপ্ন পূরণ করতে। এ বিশ্ববিদ্যালয়কে আমরা পূর্ণাঙ্গ আবাসিক হিসেবে গড়ে তুলতে চাই। ডাকসুর মাধ্যমে ছাত্রদের প্রতি শিক্ষকদের উদাসীনতা দূর করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে চাই। ক্যান্টিনের খাবারের মান উন্নয়নে, হলের রিডিং রুমে আসন সংখ্যা ৩০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি, কেন্দ্রীয় লাইব্রেরি ২৪ ঘণ্টা খোলা রাখাসহ শিক্ষার্থীদের সকল দাবি বাস্তবায়ন করার চেষ্টা করবো। আমরা বিজয়ী হলে এই প্যানেলকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উৎসর্গ করবো।

গোলাম রাব্বানী বলেন: ডাকসু নির্বাচনে আমাদের প্যানেল সেরাদের সেরা। আমাদের প্রতি শিক্ষার্থীদের অগাধ বিশ্বাস, রয়েছে আমাদের ভালোবাসার আধিপত্য। ১০ বছর ধরে সুষ্ঠু ও সুন্দর ক্যাম্পাস এ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মীদের একাগ্রতার ফসল।

Reneta

তিনি বলেন: যতবারই ডাকসুতে ছাত্রলীগের প্যানেল নির্বাচিত হয়েছে, ততবারই ডাকসু প্রাণ ফিরে পেয়েছিলো। ডাকসুতে যখনই ছাত্রলীগ, তখনই দারুণ সম্ভাবনা। ৬৯, ৭১ ও ৯০ সালে ছাত্রলীগ যেমন নতুন কিছু করেছে তেমনি এবারও নতুন কিছু হবে। আমাদের ভালো কিছু করার ইচ্ছা ও সামর্থ্য দুটিই রয়েছে। আমরা শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় গড়তে চাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইশতেহারছাত্রলীগডাকসু নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে হত্যা

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে স্ত্রীকে হত্যার অভিযোগে ভারতীয় প্রযুক্তিবিদ গ্রেপ্তার

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্রীষ্মকালীন ছুটিতে ৫ দিন বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়

জুলাই ৯, ২০২৬

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল

জুলাই ৯, ২০২৬
লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জন নিহত

লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জন নিহত

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT