চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাকসু নির্বাচন: প্রার্থিতা ফিরে পাচ্ছেন আপিলকারীরা

মনোয়ার হোসেন মান্না মনোয়ার হোসেন মান্না
৫:৩৬ অপরাহ্ণ ০১, মার্চ ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A
ডাকসু

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রাথমিক তালিকা থেকে সাময়িকভাবে প্রার্থিতা বাতিল হওয়া স্বতন্ত্র জিএস প্রার্থী এআরএম আসিফুর রহমান, প্রগতিশীল ছাত্রজোটের জিএস প্রার্থী উম্মে হাবিবা বেনজিরসহ যে ৫ জন আপিল করেছিলেন তার সবাই প্রার্থিতা ফিরে পাচ্ছেন। তাদের সবাইকে ফোন করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে জানান তারা। তবে অনানুষ্ঠানিক ভাবে তাদের কিছু জানানো হয়নি বলে জানান প্রার্থীরা।

প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়নি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৩ মার্চ।

শুক্রবার বিকেল সাড়ে চারটায় ডাকসু নির্বাচন সংক্রান্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে তাদের প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি অনানুষ্ঠানিকভাবে চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন।

Banglabid

নাম প্রকাশ না করার শর্তে ডাকসু নির্বাচনের দায়িত্বে থাকা এক শীর্ষ কর্মকর্তা চ্যানেল আই অনলাইনকে বলেন, যারা প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য আবেদন করেছিলেন তাদের আবেদন মঞ্জুর হয়েছে। তাদের তথ্যটি জানার অধিকার আছে, তাই তাদের সকলকে ফোন করে সেটি জানানো হয়েছে। তারা সবাই প্রার্থিতা ফিরে পাচ্ছে। আপিল করা পাঁচজনেরই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোন বাধা নাই।

বাম জোটের প্যানেলে জিএস প্রার্থী উম্মে হাবিবা বেনজীর বিশ্ববিদ্যালয় থেকে ফোন পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন।

উম্মে হাবীবা বেনজীর তার প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার বিকেল পৌনে চারটার দিকে বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের রিটার্নিং কর্মকর্তা কামরুন নাহার ম্যাম কল দিয়ে আমাকে বলেন, আপনি প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য আবেদন করেছিলেন। রায়টা আপনার পক্ষে গিয়েছে। আপনি এখন ডাকসু নির্বাচনের ভোটার ও প্রার্থী উভয়ই হতে পারবেন।

Reneta

তবে আসিফুর রহমান বলেন, ‘আমাকে এখনও অফিসিয়ালি বিষয়টি জানানো হয়নি।’

এর আগে বুধবার প্রকাশিত তালিকায় সাতজনের মনোনয়ন বাতিল করা হয়। এর মধ্যে গতকাল পাঁচজন প্রার্থিতা ফিরে পেতে আপিল করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডাকসুডাকসু নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিলেট থেকে ছেড়ে আসা ফ্লাইটের ঢাকায় জরুরি অবতরণ

পরবর্তী

জিয়া ঝড়ে ফাইনালে শেখ জামাল

পরবর্তী

জিয়া ঝড়ে ফাইনালে শেখ জামাল

জাবির প্রথম ছাত্রী হলে উৎসবমুখর পুনর্মিলনী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৩ জনের মৃত্যু

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

‘রেলস্টেশনে প্রবেশের সুযোগ কোনো অনুগ্রহ নয়, এটি অধিকার’

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিজেপির সহসভাপতি পদে বহাল এএমইউ’র সাবেক উপাচার্য তারিক মনসুর

আগস্ট ১৮, ২০২৬

বাংলাদেশ-ভারত বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর গুরুত্বারোপ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT