চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাকসু নির্বাচন: শিক্ষার্থীদের আলোচনায় ছাত্রলীগের এ কেমন আচরণ?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:১৫ অপরাহ্ণ ১০, আগস্ট ২০১৭
সম্পাদকীয়
A A

দীর্ঘ ২৭ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচন হচ্ছে না। ডাকসু নির্বাচন নিয়ে সাধারণ শিক্ষার্থীদের দাবি থাকলেও এ ব্যাপারে নিশ্চুপ কর্তৃপক্ষ। হাইকোর্টের রিট ও রাষ্ট্রপতির ভাষণেও উঠে এসেছে ডাকসু নির্বাচনের বিষয়টি। ডাকসু নির্বাচন না হওয়ায় সিনেটে শিক্ষার্থীদের কোন প্রতিনিধি না থাকায় উপাচার্য নির্বাচন বিষয়ে ক্যাম্পাসে অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। ডাকসু নির্বাচন দাবিতে ক্যাম্পাসে ‘সাইকেল মিছিল’ করেছে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা। শুধু মিছিলে সীমাবদ্ধ না, ডাকসুর দাবিতে ইসলামি ছাত্রশিবির বাদে সব ছাত্র সংগঠনের নেতাদের নিয়ে তার্ উন্মুক্ত আলোচনার আয়োজন করেছিল। বৃহস্পতিবার সকাল ১১টায় ডাকসু ভবনে ছিল সেই আলোচনা অনুষ্ঠান। ডাকসু নির্বাচন অনুষ্ঠানের স্বাভাবিকতা বজায় রাখার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ বড় দলগুলোর ছাত্র সংগঠনের, দু:খজনক হলেও তারা সে বিষয়ে অজ্ঞাত কারণে নিশ্চুপ। এই অবস্থায় সাধারণ শিক্ষার্থীদের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। তবে আলোচনায় অংশ নিতে ক্যাম্পাসে আসা জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া ও মারধরের মুখে পালিয়ে যায়। শুধু তাই নয়, ছাত্রলীগও ওই আলোচনায় অংশ নেয়নি। ডাকসু নির্বাচন যেখানে সাধারণ শিক্ষার্থীদের প্রাণের দাবি, সেখানে বড় দুই ছাত্র সংগঠনের মধ্যেকার এই অনাকাঙ্খিত ঘটনা এই নির্বাচন বিষয়ে সংঘবদ্ধ দাবির পদক্ষেপে বাঁধা। বিষয়টি খুবই নিন্দনীয় বলে বলে আমরা মনে করি। তারপরেও ওই আলোচনায় অংশ নিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের দুই অংশ, বাসদ (খালেকুজ্জামান) সমর্থিত সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাসদ (মার্ক্সবাদী) সমর্থিত সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাসহ বিভিন্ন বিভাগের কয়েকজন শিক্ষার্থী। প্রশাসন ও বড়সংগঠনগুলোর দায়িত্বপূর্ণ ও কার্যকর পদক্ষেপ না থাকলেও সাধারণ শিক্ষার্থীদের পদক্ষেপ ও দাবিকে আমরা সাধুবাদ জানাই। আমাদের আশাবাদ যথাযথ কর্তৃপক্ষ দ্রুত ডাকসু নির্বাচনের বিষয়ে পদক্ষেপ নেবে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

কাঠ দিয়ে বানানো ক্যামেরায় বিশ্বের প্রথম ফটোগ্রাফ

পরবর্তী

প্রধানমন্ত্রীর হাতে ‘মার্চিং উইথ অ্যা বিলিয়ন’

পরবর্তী

প্রধানমন্ত্রীর হাতে 'মার্চিং উইথ অ্যা বিলিয়ন'

জিম ক্যারি

দারুণ আঁকিয়ে জিম ক্যারি

সর্বশেষ

ছবি:  বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান (সংগৃহীত)।

৫ দিনের তুরস্ক সফরে গেলেন সেনাপ্রধান

জুলাই ১৯, ২০২৬

‘অস্ত্রোপচার এড়িয়ে’ ভাঙা আঙুল নিয়ে বিশ্বকাপের ফাইনালে দিবু

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে আসছে প্রায় ১৪০০ বৈদ্যুতিক বাস

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনাকে নিয়ে সতর্ক করলেন স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচ

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT