চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাকসু নির্বাচনকে সামনে রেখে সরগরম ক্যাম্পাস

মনোয়ার হোসেন মান্নামনোয়ার হোসেন মান্না
৬:২২ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

১১ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

রোববার সকাল থেকে বিভিন্ন ছাত্র সংগঠনের ভিন্ন ভিন্ন কর্মসূচিতে মুখরিত থাকে ক্যাম্পাস।

ছাত্রলীগের ২৫ জনের পূর্ণাঙ্গ প্যানেল ও হল সংসদের প্রার্থীদের নাম ঘোষণা:

ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ ২৫ জনের পূর্ণাঙ্গ প্যানেল ও হল সংসদের প্যানেল ঘোষণা করেছে। যেখানে সহ-সভাপতি পদে প্রার্থী হিসেবে থাকছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে থাকছেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের নাম ঘোষণা করা হয়েছে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদের প্রার্থী হিসেবে।

নির্বাচন তিন মাস পেছানোর দাবিতে উপাচার্য কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি:

এদিকে একাডেমিক ভবনে ভোটকেন্দ্র, ক্যাম্পাসে ও হলে হলে সহাবস্থান নিশ্চিত ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনসহ সাত দফা পূরণে ডাকসু নির্বাচন তিন মাস পেছানোর দাবিতে উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল। দুপুর ১২টায় মধুর ক্যান্টিন থেকে স্লোগান দিয়ে ক্যাম্পাসে মিছিল করে তারা। দেড় ঘণ্টা অবস্থান করে সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা ক্যাম্পাস ত্যাগ করেন।

Reneta

এসময় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকীসহ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ছাত্র মৈত্রীর প্যানেল ঘোষণা:

ছাত্রলীগ নেতৃত্বাধীন ছাত্র সংগ্রাম পরিষদ একসঙ্গে প্যানেল দেওয়ার কথা থাকলেও রোববার আলাদা প্যানেল ঘোষণা করেছে এ জোটের শরিক সংগঠন বাংলাদেশ ছাত্র মৈত্রী। ২৫ সদস্যের প্যানেলে ছাত্র মৈত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাসেল শেখকে ডাকসুর সহ-সভাপতি প্রার্থী করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি সনম সিদ্দিকী শিতিকে ডাকসুর সাধারণ সম্পাদক এবং আরেক সহ-সভাপতি সানজীদা বারীকে সহ-সাধারণ সম্পাদক পদে প্রার্থী করা হয়।

জোটবদ্ধ হয়ে নির্বাচনে যাবে কোটা সংস্কার আন্দোলকারীরা:

কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে তৈরি হওয়া প্লাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্যানেল রোববার ঘোষণা করার কথা থাকলেও শেষ পর্যন্ত তারা করেননি।

তারা জোটবদ্ধ হয়ে ডাকসু নির্বাচনে যাবে বলে জানান সংগঠনটির যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর। এজন্যই প্যানেল ঘোষণার সময় পেছানো হয় বলে জানান তিনি। তবে কাদের সাথে জোট করবেন এ বিষয়ে নিশ্চিত করেননি নুর।

চ্যানেল আই অনলাইনকে নুরুল হক বলেন, আমাদের প্যানেল মোটামুটি ঠিক। তবে আমরা জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিতে যাচ্ছি। আরও কিছু আনুষ্ঠানিকতা বাদ আছে। কিছু আলোচনা শেষ করে আমরা আগামীকাল (সোমবার) প্যানেল ঘোষণা করব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যাম্পাসডাকসু নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘সৌদিতে অপরাধে জড়িত প্রবাসীদের ছাড় নয়’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবেই পরীক্ষা স্থগিত করা হয়নি’

জুলাই ১৩, ২০২৬

বিশ্বকাপকে আরও রঙিন করে তুলেছে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT