চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটার ৪৩ হাজার ১ জন

মনোয়ার হোসেন মান্না মনোয়ার হোসেন মান্না
৯:০৩ পূর্বাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

আগামী ১১ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের মোট ভোটার সংখ্যা ৪৩ হাজার ১ জন।

তফসিল ঘোষণার পর সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলের নোটিশ বোর্ড ও ডাকসুর ওয়েবসাইটে (ducsu.du.ac.bd) এই ভোটার তালিকা প্রকাশ করা হয়। এটি খসড়া ভোটার তালিকা। ২০ ফেব্রুয়ারি বিকেল ৪টায় হলের নোটিশ বোর্ড ও ডাকসু ওয়েবসাইটে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

এতে সর্বোচ্চ ৩ হাজার ৯৮৪ জন ভোটার রয়েছেন শামসুন নাহার হলে। আর সর্বনিম্ন ভোটার অমর একুশে হলে, ১ হাজার ৪০৬ জন।

ঢাবি কর্তৃপক্ষের প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী, মেয়েদের হলগুলোর মধ্যে রোকেয়া হলে ভোটার সংখ্যা ৩ হাজার ৭১৮ জন, শামসুন নাহার হলে ৩ হাজার ৯৮৪ জন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব হলে ২ হাজার ২৫২ জন, বাংলাদেশ কুয়েক মৈত্রী হলে ১ হাজার ৯৬৯ জন ও কবি সুফিয়া কামাল হলে ৩ হাজার ৪৬০ জন।

অন্যদিকে, ছেলেদের হলগুলোর মধ্যে সলিমুল্লাহ মুসলিম হলে ভোটার সংখ্যা ২ হাজার ১৯৪ জন, জগন্নাথ হলে ২ হাজার ৫৫৯ জন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ২ হাজার ৪৬৫ জন, স্যার এ এফ রহমান হলে ১ হাজার ৪৬২ জন, হাজী মুহম্মদ মুহসীন হলে ১ হাজার ৮৮৪ জন, সূর্যসেন হলে ১ হাজার ৯০৭ জন, বিজয় একাত্তর হলে ৩ হাজার ২৫২ জন, কবি জসিম উদদীন হলে ১ হাজার ৫৪৭ জন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ২ হাজার ৬৫০ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ২ হাজার ৯০ জন, ড. মোহাম্মদ শহীদুল্লাহ হলে ২ হাজার ১৬ জন, ফজলুল হক মুসলিম হলে ২ হাজার ১৮৬ জন ও অমর একুশে হলে ১ হাজার ৪০৬জন।

এর আগে, সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ডাকসু নির্বাচনের তফসিলঘোষণা করেন নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান।

Reneta

তফসিল অনুযায়ী, আগামী ১১ মার্চ ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন সামনে রেখে আগামী ১৮ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত ভোটার তালিকায় ভুলত্রুটি সংশোধনের আপত্তি গৃহীত হবে। লিখিত আপত্তি সংশ্লিষ্ট হলের রিটার্নিং অফিসার বরাবর দাখিল করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডাকসুনির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হাজারো সমস্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ক্যাফেটেরিয়া

পরবর্তী

দিল্লিতে হোটেলে ভয়াবহ আগুন, বহু হতাহত

পরবর্তী
দিল্লি-হোটেলে আগুন

দিল্লিতে হোটেলে ভয়াবহ আগুন, বহু হতাহত

ফাইল ছবি

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

সর্বশেষ

চ্যানেল আইয়ের বিশ্বকাপ আয়োজনে অতিথিদের মুগ্ধতা

জুলাই ২০, ২০২৬
ছবি: বিএনপি নেতা মো. রাশেদ খাঁন (সংগৃহীত)।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

জুলাই ২০, ২০২৬

অপ্রয়োজনীয় হর্ন বন্ধে ডিএমপির নির্দেশ

জুলাই ২০, ২০২৬
ছবি: বিবিসি

ভারতের সংসদের দিকে লংমার্চ করতে যাচ্ছে সিজেপি

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT