ক্রিকেট

ডমিঙ্গোর পদত্যাগ

বাংলাদেশ ক্রিকেট দলের কোচ ডমিঙ্গো ছাড়া অনুশীলন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের কোচ ডমিঙ্গো ছাড়া অনুশীলন করছেন, তিনি ক্যাপ পরেছেন এবং sunglasses পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ দলের হেড কোচের দায়িত্ব থেকে সরে গেলেন রাসেল ডমিঙ্গো। ভারত সিরিজের পর ক্রিসমাসের ছুটিতে সাউথ আফ্রিকা ফিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। বিসিবি সূত্রে জানা গেছে এ খবর।

বিশ্বকাপের আগে টি-টুয়েন্টি দলের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল ডমিঙ্গোকে। বিসিবি যে তার প্রতি সন্তুষ্ট ছিল না সেটি বোঝা যাচ্ছিল বছরখানেক ধরেই। তবে চুক্তির মেয়াদ শেষ না হওয়ায় কিছু করারও ছিল না বোর্ডের।

অবশেষে নতুন বছর শুরুর আগে ডমিঙ্গো নিজেই সরে গেলেন। ২০১৯ সালের আগস্টে প্রোটিয়া কোচ দুই বছরের চুক্তিতে বাংলাদেশে কাজ শুরু করেন। পরে মেয়াদ বাড়ানো হয়। তিন বছরেরও বেশি সময় দায়িত্ব সামলান।

ভারতের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে ও টেস্ট সিরিজের পরই ডমিঙ্গো জানিয়ে দেন সিদ্ধান্ত। আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় ছিল বিসিবি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কোচিং প্যানেলে পরিবর্তনের আভাস দেন দুই দিন আগে।

ফের সাকিবদের প্রধান কোচ হয়ে বাংলাদেশে ফিরতে পারেন চন্ডিকা হাথুরুসিংহে। নতুন বছরেই তার সঙ্গে চুক্তি হতে পারে বিসিবির।

বিষয়:কোচ পদত্যাগ রাসেল ডমিঙ্গো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…