চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডজনখানেক ফ্লপের পর অভিনয় ছাড়তে চেয়েছেন অভিষেক, সাহস দিয়েছেন অমিতাভ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪১ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০২১
বিনোদন
A A

ক্যারিয়ারের প্রথম দিকে ডজনখানেক ছবি ফ্লপ হয় অভিষেকের। একের পর এক ছবি ফ্লপ হওয়ায় হতাশ হয়ে শোবিজ ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু সেই সময়ে তাকে সাহস জোগান অমিতাভ বচ্চন।

সম্প্রতি এক সাক্ষাতকারে অভিষেক বলেন, ‘পাবলিক প্ল্যাটফর্মে ব্যর্থ হওয়া খুবই কষ্টের। তখন কোনো সোশ্যাল মিডিয়া ছিল না, কিন্তু মিডিয়ায় অনেকেই আমাকে নিয়ে তাচ্ছিল্য করতেন। অনেকে বলতেন আমি অভিনয় জানি না।’

তিনি আরও বলেন, ‘একটা সময়ে আমার মনে হয়েছে ইন্ডাস্ট্রিতে আসা আমারই ভুল সিদ্ধান্ত। কারণ আমি যত চেষ্টাই করি, কিছুতেই সফলতা পাচ্ছিলাম না। বাবার কাছে গিয়ে বলেছিলাম, আমি হয়তো এই ইন্ডাস্ট্রির জন্য তৈরি হইনি।’

এরপর অমিতাভ বচ্চন বলেছেন, ‘হাল ছেড়ে দেয়ার জন্য বড় করে তুলিনি তোমাকে। প্রতি সকালে উঠে তোমাকে লড়তে হবে সূর্যের নিজে নিজের যায়গা প্রতিষ্ঠিত করে নেয়ার জন্য। অভিনেতা হিসেবে প্রতিটি ছবিতে তোমার উন্নতি হচ্ছে।’

অভিষেক জানান, অমিতাভ বচ্চন তাকে সবধরনের চরিত্রে অভিনয় করার পরামর্শ দিয়েছেন। ছোট হোক কিংবা বড়, গুরুত্বপূর্ণ কিংবা গুরুত্বহীন, সবধরনের কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি। অমিতাভ বচ্চনের দেয়া এই অনুপ্রেরণা কাজে দিয়েছে। এরপর ইন্ডাস্ট্রি ছাড়ার কথা না ভেবে কাজ করে গিয়েছেন অভিষেক।

৮ এপ্রিল অভিষেকের ‘দ্য বিগ বুল’ মুক্তি পেয়েছে। ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাওয়া এই ছবিটি দর্শক-সমালোচক মহলে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। বরাবরের মতোই ছবি দেখে অভিষেকের প্রশংসা করেছেন অমিতাভ বচ্চন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিষেক বচ্চনঅমিতাভ বচ্চন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবাতেও পড়েছে করোনাভাইরাসের প্রভাব

পরবর্তী

নায়ক মান্নাকে নিয়ে শিল্পী ইমরানের গান

পরবর্তী

নায়ক মান্নাকে নিয়ে শিল্পী ইমরানের গান

চীনের ভ্যাকসিনের কার্যকারিতা এখনও কম, উন্নয়নে কাজ চলছে

সর্বশেষ

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT