চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রেবল জয়ের স্বপ্নভঙ্গ আবাহনীর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৮ অপরাহ্ন ০২, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

স্বাধীনতা কাপের কোয়ার্টার ফাইনালে আরামবাগের কাছে ৩-০ গোলে হেরে গেছে ঢাকা আবাহনী। ফলে এ মৌসুমে ফেডারেশন কাপ আর প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েও ট্রেবল জয়ের স্বপ্নভঙ্গ হল জায়ান্ট দলটির।

সোমবার প্রথম সেমিফাইনালে আরামবাগের প্রতিপক্ষ শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধে আবাহনী আক্রমণাত্মক খেললেও গোলের দেখা পায়নি। ৪৩ মিনিটে একটি ভাল সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয় ফরোয়ার্ডরা। আতিকুর রহমান ফাহাদের বাড়ানো ক্রসে মাথা ছোঁয়াতে ব্যর্থ হন মামুন মিয়া।

খানিক পর বক্সের ভেতরে বল পেয়ে ক্রসবারের ওপর দিয়ে মেরে হতাশ করেন মিডফিল্ডার সোহেল রানা।

বিরতির ঠিক আগে দুই ফরোয়ার্ড রুবেল মিয়া আর সাদউদ্দিনও নষ্ট করেছেন সুযোগ। দ্বিতীয়ার্ধের নবম মিনিটে গোলের আরেকটি ভাল সুযোগ নষ্ট হয় আবাহনীর। সতীর্থের লম্বা করে বাড়ানো বল ডি-বক্সের ভেতরে নিয়ন্ত্রণে নিলেও ক্রসবারের ওপর দিয়ে উড়িয়ে মারেন রুবেল।

পাল্টা আক্রমণে নির্ভার খেলা আরামবাগ ৬৫ মিনিটের সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায়। ফরোয়ার্ড আবু সুফিয়ান সুফিলের প্লেসিং শট চোখের পলকে জালে জড়ায়।

Reneta

ম্যাচের ৮০ মিনিটে আজম খানের দৃঢ়তায় লড়াইয়ে ফেরা হয়নি আবাহনীর। সোহেলের বাড়ানো বলে নাবীব নেওয়াজ জীবনের হেড শেষমুহূর্তে ফিস্ট করে ফেরান গোলরক্ষক।

তিন মিনিট পর ফরোয়ার্ড মোহাম্মদ জুয়েলের বক্সের বাইরে থেকে নেয়া জোরাল শটে জয় নিশ্চিত হয়ে যায় আরামবাগের। পরে ৮৫ মিনিটে শেষ গোলটি করেন মিডফিল্ডার শাহারিয়ার বাপ্পি।

Jui  Banner Campaign
ট্যাগ: আবাহনীস্বাধীনতা কাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: হিলি বন্দর, প্রতিনিধির পাঠানো তথ্য চিত্র থেকে নেওয়া।

ভোট উপলক্ষে দুইদিন হিলি স্থলবন্দর ও একদিন ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধ

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিভিন্ন কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে ব্যালটসহ নির্বাচন সামগ্রী

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা!

ফেব্রুয়ারি ১১, ২০২৬

মেসির পরিবারের জন্য উপহার পাঠালেন নেইমার

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডায় স্কুলে বন্দুক হামলা, নিহত ৯

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT