চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ট্রেবল’র ইতিহাস ছোঁয়ার দিন?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪১ পূর্বাহ্ণ ২২, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

টেস্ট, ওয়ানডে, টি-টুয়েন্টির কোনো পূর্ণাঙ্গ সিরিজে প্রথমবার তিন ফরম্যাটের ট্রফিই হাতে তোলার হাতছানি বাংলাদেশের। টাইগাররা তিন সংস্করণেই দারুণ কাটিয়েছে বছরটা। শনিবার উইন্ডিজের বিপক্ষে বছরের শেষ ম্যাচ। অলিখিত ফাইনালে রূপ নেয়া ম্যাচটি টি-টুয়েন্টি সিরিজের নির্ধারণীও। তাতে জয়ের হাসিতে মাঠ ছাড়তে পারলে অন্যরকম মাত্রা যোগ করবে ট্রেবলের উল্লাস।

সিলেটে সাকিব আল হাসানের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। মিরপুরে ফিরে দ্বিতীয় ম্যাচে ব্যাটে-বলে উড়ন্ত জয়ে সিরিজে সমতা ফেরায় লাল-সবুজরা। তাতে বেঁচে থাকে ট্রেবল জয়ের সম্ভাবনা।

হোম অব ক্রিকেটে শনিবার বিকাল ৫টায় শুরু ম্যাচে যদি জয়ের ধারাবাহিকতা রাখা যায়, বাংলাদেশ গড়বে নতুন ইতিহাসই। তিন ফরম্যাট মিলিয়ে কোনো পূর্ণাঙ্গ সিরিজে সবকটি ট্রফি শোকেসে ভরার প্রথম স্বাদ নেবে।

টেস্ট সিরিজে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি উইন্ডিজ, ২-০তে হেরে হোয়াইটওয়াশ। ওয়ানডে সিরিজেও সেভাবে প্রতিরোধ গড়তে পারেনি সফরকারীরা। লাল-সবুজরা সিরিজ জেতে ২-১এ। সাফল্যের এই স্রোত টি-টুয়েন্টিতে টেনে আনার দিন হতে পারে বছরে টাইগারদের শেষ ম্যাচটি।

২০০৮ সাল থেকে শুরু করে এপর্যন্ত বিভিন্ন দলের বিপক্ষে ১৪টি পূর্ণাঙ্গ সিরিজ খেলেছে বাংলাদেশ। চৌদ্দবারের মধ্যে কখনোই একসঙ্গে তিন ফরম্যাটের ক্রিকেটেই সিরিজ জিততে পারেনি। সুযোগ এসেছিল বেশ কয়েকবার। লুফে নেয়া যায়নি। মোক্ষম সুযোগটি আসে ২০১৫ সালে, পাকিস্তানের বিপক্ষে দেশের মাটিতেই।

ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ (৩-০) করার পর একমাত্র টি-টুয়েন্টি ম্যাচেও জয় পায় বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি ড্রয়ের পর মিরপুরে দ্বিতীয় ম্যাচ হেরে গেলে স্বপ্নভঙ্গ হয় টাইগারদের।

সেটির বিপরীত চিত্র দেখা গেছে চলতি বছরের জুলাই-আগস্টে উইন্ডিজ সফরে। ওয়ানডে, টি-টুয়েন্টি সিরিজ জিতলেও শুরুর টেস্ট সিরিজটা হেরে বসে বাংলাদেশ। এবার উইন্ডিজকে তিন ফরম্যাটেই নাস্তানাবুদ করার দারুণ সুযোগ।

ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ক্যারিবীয়রা ভয়ঙ্কর প্রতিপক্ষ, সেটি সবার জানা। টি-টুয়েন্টির বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নও তারা। তবে উইন্ডিজের বিপক্ষে গত টি-টুয়েন্টি সিরিজের সাফল্যই হতে পারে ক্যারিবীয়-বধে টাইগারদের অনুপ্রেরণা। সেটি জিতেছিল বাংলাদেশ। সঙ্গে দারুণ জয়ে সিরিজে প্রত্যাবর্তনের গত ম্যাচটিও আত্মবিশ্বাস যোগাবে।

উইন্ডিজের বিপক্ষে এপর্যন্ত ১১টি টি-টুয়েন্টি খেলেছে বাংলাদেশ। যার মধ্যে ৫ ম্যাচে জয়ের বিপরীতে হারও সমান। একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। সহাবস্থানে থাকা দুটি দলের মধ্যে এগিয়ে যাওয়ার দ্বৈরথও শনিবার।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সোহরাওয়ার্দী উদ্যানে ঐক্যফ্রন্টের জনসভা ২৭ ডিসেম্বর

পরবর্তী

সিরাজগঞ্জে জমে ওঠেছে প্রার্থীদের প্রচারণা

পরবর্তী

সিরাজগঞ্জে জমে ওঠেছে প্রার্থীদের প্রচারণা

শহীদ মিনারে আমজাদ হোসেনকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আগস্ট ২৬, ২০২৬

বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম

আগস্ট ২৬, ২০২৬

‘টক্সিক’ দেখে দর্শক বলছেন ‘তিন ঘণ্টার যন্ত্রণা’!

আগস্ট ২৬, ২০২৬
স্থানীয় শিল্পী ও তরুণ প্রতিভাদের সঙ্গীতে দর্শক-শ্রোতারা ফিরে যান বাংলাদেশের মেঠোপথ আর নদীর কলতানে

লালন, হাসন, করিমদের গানে ডালাসে শেকড়ের উৎসব

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি এখন আগের চেয়েও জনপ্রিয় ও শক্তিশালী: রুহুল কবির রিজভী

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT