বাংলাদেশ

ট্রেনের টিকিট বিক্রি শেষ তবুও কমছে না ভিড়

জনগণের দীর্ঘ লাইন ট্রেনের টিকিটের জন্য অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেনের টিকিট বিক্রি শেষ হলেও মানুষের ভিড় কমছে না, জনসমাগমের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

শিডিউল অনুযায়ী ট্রেনের টিকিট বিক্রি শেষ হলেও কমলাপুর স্টেশনে টিকিটপ্রত্যাশীদের ভিড় কমছে না। ঈদের আগের দিনের টিকিট পেতে অক্লান্ত চেষ্টা চলছে। মহাসড়কের যানজটের চিন্তায় ঈদে বাড়ি যেতে ইচ্ছুক যাত্রীদের এবার প্রথম পছন্দ ট্রেন।

ঈদুল আযহা সামনে রেখে শিডিউল অনুযায়ী ট্রেনের ৫ দিনের টিকিট বিক্রি শেষ হয়েছে মঙ্গলবার। শেষ দিন যারা টিকিট পাননি তাদের ভিড়েই ঈদের আগের দিনের টিকিটের জন্য এ লম্বা লাইন। মঙ্গলবার বিকেল বা রাত থেকে যারা লাইনে অপেক্ষা করেছেন তাদের বেশিরভাগই টিকিট পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

তবে টিকিট না পাওয়া এবং চাহিদার গন্তব্যের টিকিট না পাওয়ায় ক্ষোভও ছিল অনেকের।

কমলাপুর স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী বলেন, যাত্রীদের চাহিদামত টিকিট দিতে না পারলেও সবার বাড়ি যাওয়ার ব্যবস্থা করা হবে। এছাড়া অতিরিক্ত কোচ, ঈদ স্পেশাল ট্রেন এবং স্বাভাবিক সময়ের কোচ মিলে প্রতিদিন প্রায় ৫০ হাজার যাত্রী ভ্রমণের সুযোগ পাবে রেলওয়েতে। সারাদেশে প্রতিদিন এ সংখ্যাটা প্রায় ৩ লাখ।

আগামী ২৭শে আগস্ট ট্রেনে ঈদের আনন্দ যাত্রা শুরু হচ্ছে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:ঈদুল আযহা ট্রেনের টিকিট বিক্রি শুরু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…